ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম নতুন মুদ্রানীতি ঘোষণা আজ এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: উপদেষ্টা জাহেদ বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র ভ্যাট রিটার্ন জমার নতুন নিয়ম অনুমোদন, একনেকে ১৫ প্রকল্প দেশে আরও কমলো স্বর্ণের দাম বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী

ভোট চাইলেন সারজিস, বললেন -ভুল করলে শুধরে দেবেন

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০৫:৩০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০৫:৩০:১৫ অপরাহ্ন
ভোট চাইলেন সারজিস, বললেন -ভুল করলে শুধরে দেবেন
রাজনীতিতে ভুল করলে জনগণকে শুধরে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দেবেন।


পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।’সোমবার (২৪ মার্চ) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে নেমে ব্যান্ডপার্টিসহ গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে যান সারজিস। কমিটির পদ পাওয়ার পর এবারই প্রথম নিজ জেলা পঞ্চগড়ে শতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন ও জেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি। এই এলাকায় এনসিপির হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন সারজিস।

জনপ্রতিনিধি হয়ে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবে তাদের আর জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া যাবে না জানিয়ে সারজিস বলেন, ‘বছরে যদি কোনো নেতার কাছে এক দিন কিছু নেন তাহলে পরবর্তী ৫ বছর আপনার রক্ত চুষে খাবেন। কোনো মেম্বার-চেয়ারম্যান, এমপি-মন্ত্রীকে সুযোগ দেওয়া যাবে না।’

এ সময় আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘হামার সংগঠন থাকি তোমহার বাড়ি যামো, পন্থা লাপা, ভর্তা দিয়া খামো আর দেশটাক উন্নয়ন করির জন্য গল্প করিমো।’

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক

ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক