ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

শপথ নিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া ২ বিচারপতি

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ১১:৪১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ১১:৪১:২৮ পূর্বাহ্ন
শপথ নিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া ২ বিচারপতি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতি একেএম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব শপথ নিয়েছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ গ্রহণ শেষে নিজ নিজ শপথপত্রে স্বাক্ষর করেন দুই বিচারপতি। সংবিধান ও আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালনার শপথ নেন তারা।

পরে প্রধান বিচারপতির সঙ্গে ফটোসেশনে অংশ নেন নবনিযুক্ত দুই বিচারপতি। শপথ অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ সুপ্রিম কোর্টের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৫-এর দফা (১)-এর ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি পদে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে