ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্র ছাড়লেন মাস্কের ট্রান্সজেন্ডার মেয়ে ভিভিয়ান

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ১২:২১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ১২:২১:৫৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র ছাড়লেন মাস্কের ট্রান্সজেন্ডার মেয়ে ভিভিয়ান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর দেশটিতে নিজের ভবিষ্যৎ দেখছেন না ইলন মাস্কের ট্রান্সজেন্ডার মেয়ে ভিভিয়েন জেনা উইলসন। আতঙ্ক ও হতাশা থেকে তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে জাপানে পাড়ি জমিয়েছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) দক্ষিণ আফ্রিকাভিত্তিক সংবাদমাধ্যম আইওএল নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক সাক্ষাৎকারে ভিভিয়েন জানান, তার যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্তে ইলন মাস্কের কোনো ভূমিকা নেই। বরং লস অ্যাঞ্জেলেসের ধনী-গরিবের বিশাল বৈষম্য দেখে তিনি জাপানে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ভিভিয়েন বলেন, "এমন কোনো সমাজ থাকা উচিত নয়, যেখানে কেউ একাধিক ব্যক্তিগত বিমান ও দ্বীপের মালিক, অথচ অন্যরা রাস্তায় ঘুমাচ্ছে।"

নিজের বাবা ইলন মাস্ক সম্পর্কে কঠোর ভাষায় কথা বলেছেন ভিভিয়েন। তিনি বলেন, "তিনি কিছুই পরোয়া করেন না। তিনি একজন নাজুক শিশুসুলভ মানুষ। তার সঙ্গে যুক্ত থাকাটাই বিরক্তিকর।"

উল্লেখ্য, ১৬ বছর বয়সে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় প্রকাশের পর তিনি নিজের নাম পরিবর্তন করে মায়ের পদবি গ্রহণ করেন এবং ইলন মাস্কের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন।

নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প এলজিবিটি সম্প্রদায়ের প্রতি কঠোর নীতি প্রয়োগের ইঙ্গিত দেন। ফলে ভিভিয়েন ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্রে নিজের ভবিষ্যৎ অন্ধকার দেখছেন।

প্রসঙ্গত, ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর ইলন মাস্ক তার প্রশাসনের প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং তার নির্বাচনী প্রচারণায় বড় অঙ্কের অর্থ সহায়তা দিয়েছেন। তবে, তার নিজের মেয়ে ট্রাম্পের নীতির ভয়ে দেশ ছাড়লেন!

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা