ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০১:২৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০১:২৯:৫৭ অপরাহ্ন
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
আজ ২৫ মার্চ—ভয়াল গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই রাতেই নেমে এসেছিল এক বিভীষিকাময় অধ্যায়, যা বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাযজ্ঞ হিসেবে চিহ্নিত।

এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে পূর্বপরিকল্পিত সামরিক অভিযানে ঢাকা ও সারাদেশের নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনী নৃশংসভাবে হত্যা করে হাজার হাজার নিরীহ মানুষকে।

পাকিস্তান সরকার নিজেদের প্রকাশিত দলিলেও এই গণহত্যার স্বীকৃতি দিয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন প্রকাশিত এক শ্বেতপত্রে বলা হয়েছিল, “১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৫ মার্চ রাত পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছিল।”

২৫ মার্চের এই গণহত্যা ছিল মুক্তিযুদ্ধের সূচনা। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র লড়াইয়ে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা।

বাংলাদেশ জাতীয় সংসদ ২০১৭ সালের ১১ মার্চ ‘২৫ মার্চ’কে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে।

আজ এই দিনে, জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে শহীদদের আত্মত্যাগ এবং শপথ নিচ্ছে—গণতন্ত্র ও স্বাধীনতার চেতনাকে অমলিন রাখার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে