ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

কেরানীগঞ্জে কিশোরীকে ধর্ষণ ও হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০২:০৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০২:০৫:৩৭ অপরাহ্ন
কেরানীগঞ্জে কিশোরীকে ধর্ষণ ও হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
ঢাকার কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

কাজী মুন্সী মো. মশিয়ার রহমানের নেতৃত্বে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ মঙ্গলবার (২৫ মার্চ) এই রায় ঘোষণা করেন।

তিন আসামির মধ্যে মো. সজিব (২৫) পলাতক থাকলেও মো. রাকিব (২৩) ও শাওন (২৬) কারাগারে রয়েছেন। এদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড, আর লাশ গুম করার দায়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার সূত্র অনুযায়ী, ২০২২ সালের ১১ জুন কেরানীগঞ্জের পশ্চিম বামনসুরের জামে মসজিদের সামনে একটি পুকুর থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তদন্তে গ্রেপ্তার হন শাওন, যিনি জানালেন, সজিব, রাকিব, এবং আলী আকবরসহ তারা কিশোরীকে ধর্ষণ করার পর শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে দেয়।

পুলিশ জিজ্ঞাসাবাদে রাকিব এবং সজিবও ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক অলোক কুমার দে আদালতে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এছাড়া, আদালত অপর দুই আসামি আলী আকবর ও মো. রিয়াজ কে প্রমাণের অভাবে খালাস দিয়েছেন।

পলাতক আসামি সজিবের সাজা আত্মসমর্পণ বা গ্রেপ্তারের পর কার্যকর হবে বলে জানিয়েছেন বিচারক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে