ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শেষ ভাষণে কমালাকে তীব্র আক্রমণ ট্রাম্পের, বললেন— মৌলবাদী-বাম-পাগল

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ০১:৪৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ০১:৪৩:৫৭ অপরাহ্ন
শেষ ভাষণে কমালাকে তীব্র আক্রমণ ট্রাম্পের, বললেন— মৌলবাদী-বাম-পাগল
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে আর কয়েক ঘণ্টা বাকি। ভোটাররা মঙ্গলবার (৫ নভেম্বর) দেশের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন করবেন। 

এদিকে ভোটের আগে রিপাবলিকান প্রার্থী **ডোনাল্ড ট্রাম্প** ডেমোক্র্যাট প্রার্থী **কমালা হ্যারিস**কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি গভীর রাতে মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে কমালাকে মৌলবাদী, বাম ও পাগল বলে অভিহিত করেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ট্রাম্প স্থানীয় সময় সোমবার গভীর রাতে সমাবেশে উপস্থিত হন। তিনি বলেন, আজকের নির্বাচনে জয়ী হওয়ার জন্য তার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ আছে এবং এটি হবে দেশের ইতিহাসে রাজনৈতিকভাবে সবচেয়ে বড় বিজয়। 

ট্রাম্প তার সমাবেশে উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, তারা চার বছর আগের তুলনায় এখন ভালো আছেন কিনা, এবং জনতার জবাব ছিল উল্লাসজনক। তিনি বলেন, “আজ রাতে আপনাদের কাছে এবং সমস্ত আমেরিকান নাগরিকের কাছে আমার বার্তা খুব সহজ: আমাদের এভাবে বাঁচতে হবে না।”

নির্বাচনের শেষ মুহূর্তের এই প্রচারণায় ট্রাম্প আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলেও কমালা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের নাম উল্লেখ করে কোনো মন্তব্য করেননি। 

কমেন্ট বক্স
 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ

 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ