ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি চুরি করতো বুয়েটের সাবেক শিক্ষার্থী

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০২:৫১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০২:৫১:২৮ অপরাহ্ন
টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি চুরি করতো বুয়েটের সাবেক শিক্ষার্থী
গাড়ির টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি চুরি করার অভিযোগে বুয়েটের সাবেক শিক্ষার্থী মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। পেশায় ইঞ্জিনিয়ার মাসুম এর আগেও একই ধরনের একাধিক গাড়ি চুরির ঘটনা ঘটিয়েছিল এবং মোবাইল ছিনতাইয়ের সঙ্গেও জড়িত ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

মঙ্গলবার (২৫ মার্চ) রমনা থেকে গাড়ি চুরির আসামি গ্রেফতার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি।

গ্রেফতারকৃত আসামির নাম আহসান আহমেদ ওরফে মাসুম (৩৬)। তার হেফাজত থেকে ছিনতাই হওয়া একটি জীপ গাড়ি, একটি ম্যাগাজিনসহ পাঁচ রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মাসুদ আলম জানান, গত ৭ মার্চ পরীবাগ গার্ডেন টাওয়ারে একটি গাড়ির শোরুম মালিক মাশরুর নাঈরের সঙ্গে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে গাড়ি কেনার জন্য কথা বলেন। পরদিন, সেই ব্যক্তি গাড়ি টেস্ট ড্রাইভের জন্য শোরুমের চাচাতো ভাই পিয়াল মাহমুদকে নিয়ে গাড়ি নিয়ে বের হন। গাড়িটি চালিয়ে তারা শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের সামনে মেট্রোরেল স্টেশনে গিয়ে গাড়িটি ছিনতাই করেন।

গাড়ির আনুমানিক মূল্য ছিল ৮৫ লক্ষ টাকা। ছিনতাইকারীরা মাশরুর নাঈরের হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে হুমকি দেয় যাতে তিনি মামলা না করেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে না জানান।

এ ঘটনায় গাড়ির মালিকের অভিযোগে শাহবাগ থানায় মামলা দায়ের হয়। সোমবার (২৪ মার্চ) রাতে গুলশানে অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গাড়ি ছিনতাইয়ের মামলা রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা