ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

হামজা-ছেত্রী লড়াই আজ সন্ধ্যা সাড়ে সাতটায়

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০৩:৪৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০৩:৪৮:৩৫ অপরাহ্ন
হামজা-ছেত্রী লড়াই আজ সন্ধ্যা সাড়ে সাতটায়
বাংলাদেশ দলের লক্ষ্য একটাই—জয়। হামজা চৌধুরী আসায় এই ম্যাচ নিয়ে তৈরি হওয়া উন্মাদনা কাজে লাগাতে চান বাংলাদেশ ফুটবল টিম। শিলংয়ে গত ক’দিনের অনুশীলন মাঠের নানা টানাপোড়েনকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া দুজনই বলেছেন, জেতার জন্য বাংলাদেশ দল প্রস্তুত। মাঝখানে যা সমস্যা হয়েছে, সেগুলো ভুলে যেতে চান তারা।

কোচ কাবরেরা মনে করেন, আকর্ষণীয় এবং কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, "আমরা আত্মবিশ্বাসী এবং জিততে চাই। এই ম্যাচের আগে কোনো অনুশীলন ম্যাচ খেলতে না পারাকে অজুহাত হিসেবে দেখতে চাই না।"

হামজা বনাম সুনীল ছেত্রী লড়াইটি ‘এক্সাইটিং’ হবে, মনে করেন কাবরেরা। তিনি বলেন, "হামজা আসায় আমাদের শক্তি বেড়েছে। সুনীলও ভালো খেলোয়াড়। তার প্রতি সম্মান আছে। ভারতের প্রতিও আমাদের অনেক সম্মান রয়েছে।"

বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল। কোচ কাবরেরা জানেন, "এরপর আর ভারতের বিপক্ষে জিততে পারিনি। তবে এই ম্যাচ নিয়ে আমরা আত্মবিশ্বাসী। মানসিকভাবে শক্তিশালী আছি।"

অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, "এই ম্যাচের বাড়তি ফোকাস আছে। তবে চাপ তো আছেই। জয়ের কথা ভাবছি, জয় ছাড়া কিছু ভাবছি না।"

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হবে হামজা চৌধুরীর।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ