ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শাকিবের পাশে দাঁড়ালেন বুবলী-আফরান নিশো

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০৫:০৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০৫:০৬:৫৭ অপরাহ্ন
শাকিবের পাশে দাঁড়ালেন বুবলী-আফরান নিশো
ঈদে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গতকাল সোমবার সিনেমাটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। তবে বোর্ডের সদস্যরা কিছু দৃশ্যে অতিরিক্ত সহিংসতা থাকার অভিযোগ তুলে সংশোধনের নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি দেওয়া হয়েছে কিছু পর্যবেক্ষণ।

এ নিয়ে আপত্তি জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী থেকে শুরু করে আফরান নিশো, সিয়াম আহমেদসহ অনেকে। ঈদে তাদের প্রত্যেকেরই একটি করে সিনেমা মুক্তি পেলেও, শাকিব খানের পাশে দাঁড়াতে দেখা গেছে সবাইকে।

শবনম বুবলী ফেসবুকে লিখেছেন, “একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম। সেই স্বপ্ন তখনই পূরণ হয়, যখন সিনেমাটি মুক্তি পায় এবং দর্শক দেখতে পান। আমরা চাই ‘জংলি’সহ ঈদের সব সিনেমা মুক্তি পাক। আশা করছি ‘বরবাদ’ সিনেমার সব জটিলতার সুন্দর সমাধান হবে।”

অভিনেতা আফরান নিশো ফেসবুক স্টোরিতে লিখেছেন, “মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। বাধা যতই আসুক, সংকল্প তত দৃঢ় হোক। সকল বাঁধা পেরিয়ে ‘বরবাদ’ আসুক সামনে। শুভ কামনায়, আমি ‘দাগী’। ‘বরবাদ’কে বন্দি না করে মুক্তি দিন।”

গত ২৩ মার্চ (রোববার) অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, “একজন অভিনেতা হিসেবে আমি জানি, প্রতিটি সিনেমার পেছনে কত মানুষের স্বপ্ন লুকিয়ে থাকে। আমাদের মৃতপ্রায় ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে আমরা সবাই চেষ্টা করছি। কিন্তু যদি সিনেমা আটকে দেওয়ার গুঞ্জন সত্য হয়, তাহলে খুব হতাশ লাগে। ‘বরবাদ’ সিনেমাটিকে আটকে দেওয়া মানে অনেক স্বপ্নকে দাফন করে দেওয়া। এই ঈদে দর্শক ‘জংলি’, ‘বরবাদ’, ‘দাগী’, ‘চক্কর’, ‘জ্বীন-৩’ দেখতে সিনেমাহলে ভিড় করুক। সিদ্ধান্ত যারা নেবেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ—সব সিনেমার মুক্তি নিশ্চিত করুন, নাহলে কোনো সিনেমাই মুক্তির দরকার নেই।”

তমা মির্জা লিখেছেন, “কী যে বলেন বুঝি না! সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন যে পরিমাণ সহিংসতা দেখি, তার থেকে বেশি একটা সিনেমায় কী আর দেখাবে? আমরা চাই ‘বরবাদ’ সিনেমা হলে আসুক।”

ঈদুল ফিতরকে সামনে রেখে পুরোদমে চলছিল ‘বরবাদ’ সিনেমার প্রচার-প্রচারণা। ইতোমধ্যে মোশন পোস্টার, চরিত্রের লুক, টিজার ও গান প্রকাশ পেয়েছে। তবে হঠাৎ করেই সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এদিকে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে, ঈদে ‘বরবাদ’ আসতে নাও পারে। পরিবর্তে শাকিব খানের পুরনো সিনেমা ‘অন্তরাত্মা’ মুক্তি পেতে পারে। কারণ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় সেন্সর বোর্ডে জমা দিতেও দেরি হচ্ছে।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। আরও আছেন—মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, মিশা সওদাগরসহ অনেকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা