ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে স্কুলড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা ‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার

ভৌগোলিক কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ০২:০০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ০২:০০:৫৭ অপরাহ্ন
ভৌগোলিক কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা **ফারুক-ই আজম** বলেছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেশটিকে পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশে পরিণত করেছে। তিনি জানান, সচেতনতা ও জ্ঞানের অভাবের কারণে বাংলাদেশ মানবসৃষ্ট দুর্যোগের সম্মুখীন হচ্ছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকায় বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত 'নগর দুর্যোগ ব্যবস্থাপনা: সমস্যা ও প্রতিকার' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

ফারুক-ই আজম বলেন, জীবন রক্ষার জন্য শক্তিশালী প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থা, উন্নত বিল্ডিং কোড এবং আরও ভালো নগর পরিকল্পনা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ঝুঁকি হ্রাস করা সম্ভব। এজন্য সচেতনতার কাজটি প্রত্যেকের ঘর থেকে শুরু করতে হবে এবং অভ্যাসে পরিণত করতে হবে। 

তিনি ভূমিকম্প মোকাবিলায় অন্যান্য দেশের অভিজ্ঞতার আলোকে কার্যকর মডেল সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে জনগণকে প্রস্তুত রাখার কথা উল্লেখ করেন। তিনি আশা করেন, তরুণ প্রজন্ম এসব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। 

উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশে প্রায় ৭৫টি উপজেলার ৫০ থেকে ৮০ শতাংশ জনগণ দারিদ্র্যসীমার নিচে বাস করছে, যা একটি গুরুতর সমস্যা। তিনি বলেন, দারিদ্র্যজনিত অপুষ্টি একটি দুর্বল জাতি সৃষ্টি করবে, যার পরিণাম ভয়াবহ হতে পারে। তাই দারিদ্র্যকে দুর্যোগ হিসেবে বিবেচনা করে সে লক্ষ্যে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই

‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই