ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘সন্ধ্যায় ঢাকায় স্থানান্তর করা হবে তামিমকে’

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০৫:১৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০৫:১৩:৩০ অপরাহ্ন
‘সন্ধ্যায় ঢাকায় স্থানান্তর করা হবে তামিমকে’
শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তামিম ইকবালের। তবে গতকাল (সোমবার) দু’বার হার্ট অ্যাটাক হওয়ার পরও তাকে আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। তিনি বলেছিলেন, এই সময়ের মধ্যে তামিমকে অন্য কোথাও স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হতে পারে।

তবে নতুন খবর অনুযায়ী, আজ (মঙ্গলবার) সন্ধ্যায়ই তাকে ঢাকায় স্থানান্তর করা হবে।

সাভারের কেপিজে হাসপাতালে তামিমকে দেখতে গিয়েছিলেন মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, “তামিমকে আজ সন্ধ্যায় (ইফতারের পর) ঢাকায় নেওয়া হবে। এই সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। সম্ভবত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। শঙ্কাটা কেটে গেছে, এখানে ভালো চিকিৎসা হয়েছে, এটা তো সবার জানা।”

ডিপিএলে তামিমের দল মোহামেডানের এই পরিচালক আরও জানান, “এয়ার অ্যাম্বুলেন্সে নয়, বরং প্রটোকল মেনেই এম্বুলেন্সে নেওয়া হবে। তামিম ভালো আছেন, রেস্ট নিচ্ছেন। তবে স্বাস্থ্যগত কারণে তার স্ত্রী এবং একজন অ্যাটেন্ডেন্ট ছাড়া কারও সাক্ষাতের অনুমতি নেই।”

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর জানিয়েছিলেন, “তামিমের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি কথা বলছেন এবং স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করছেন। তবে হৃদরোগের ঝুঁকি থাকায় তাকে ৭২ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। আগামী তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই সময়ে তিনি বাসায় অবস্থান করে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে খেলায় ফেরার বিষয়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা