ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জাতীয় নাগরিক পার্টির নাম নিয়ে ইসিতে আপত্তি

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০৬:৩৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০৬:৩৮:৩৯ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির নাম নিয়ে ইসিতে আপত্তি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংক্ষিপ্ত নাম নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি। দলটির মহাসচিব ব্যারিস্টার শাহরিয়ার খান আবির নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের কাছে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন।

সম্প্রতি নির্বাচন কমিশনে জমা দেওয়া চিঠিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। তবে এর সংক্ষিপ্ত নাম হিসেবে ‘এনসিপি’ ব্যবহার করা হচ্ছে, যা সঠিক নয়। চিঠিতে উল্লেখ করা হয়, নাম (বিশেষ্য) যে ভাষায় লেখা হোক না কেন, তার কোনো পরিবর্তন হয় না। তাই দলটির সংক্ষিপ্ত নাম ‘যেএনপি’ হওয়া উচিত।

চিঠিতে আরও বলা হয়েছে, নবগঠিত এ রাজনৈতিক দল ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন। ইতোমধ্যে এই দল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এমতাবস্থায় দলের সংক্ষিপ্ত নাম নিয়ে বিভ্রান্তি থাকাটা দুঃখজনক।

বাংলাদেশ সিটিজেন পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিবন্ধনের সময় রাজনৈতিক দলের সংক্ষিপ্ত নাম সঠিকভাবে নির্ধারণ করার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা