ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

বিশ্বকাপে জায়গা করে নিল ইরান

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ১০:১৮:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ১০:১৮:৪৭ পূর্বাহ্ন
বিশ্বকাপে জায়গা করে নিল ইরান
ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল ইরান। মঙ্গলবার (২৫ মার্চ) বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেই বিশ্বকাপের টিকিট কাটে তারা।


ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও মেহেদি তারেমির জোড়া গোলে হার এড়ায় ইরান। উজবেকিস্তানের সঙ্গে ২-২ ড্র করে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল ইরান। ৮ ম‍্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চূড়ায় আছে ইরান। তাদের সঙ্গে ড্র করা উজবেকিস্তান ১৭ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। সরাসরি বিশ্বকাপে খেলার এখনও ভালো সুযোগ আছে উজবেকিস্তানেরও।




এনিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ইরান। গেল তিন বিশ্বকাপ (২০২২, ২০১৮ এবং ২০১৪) ছাড়াও ২০০৬, ১৯৯৮ এবং ১৯৭৮ সালের বিশ্বকাপ খেলেছিল দলটি।


এর আগে তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে এশিয়ার দল জাপান। পরে তাদের সঙ্গী হয় নিউজিল‍্যান্ড। আয়োজক দল ছাড়া তৃতীয় দল হিসেবে জায়গা নিশ্চিত করে ইরান। এছাড়াও দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য