ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন, উত্তাপ ছড়ালো ফ্রান্সে

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ১০:২২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ১০:২২:২৯ পূর্বাহ্ন
আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন, উত্তাপ ছড়ালো ফ্রান্সে

‘মেরাচি’ ইসলামি পোশাকের একটি ব্র্যান্ড। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপন ঘিরে ফ্রান্সে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। বিজ্ঞাপনটিতে দেখা যায়, আইফেল টাওয়ার একটি হিজাবে মোড়ানো। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সানডে টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে স্কুল ও সরকারি অফিসগুলোতে হিজাব নিষিদ্ধ হওয়ায় ওই বিজ্ঞাপনটি সেখানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জাতীয় টেলিভিশন ও রেডিওতে এই বিজ্ঞাপনের কঠোর সমালোচনা করেছেন অনেকে।

ফরাসি সংবাদ চ্যানেল বিএফএম-এর বিশ্লেষক লরেন্ট নিউম্যান বলেছেন, ‘ফ্রান্সে হিজাব শুধু স্কুলে নিষিদ্ধ। আর তারা যে বলছে বিনয়ী এই ফ্যাশনে ধর্মীয় সংযোগ নাই, এটি মোটেও সত্য নয়।’

লে পয়েন্ত ম্যাগাজিনের সম্পাদক জেরালদিন ভোসনার মনে করেন, এই বিজ্ঞাপন ফ্রান্সে বিভেদ সৃষ্টি করতে পারে। তিনি বলেন, ‘মেরাচি বোঝাতে চাচ্ছে যে হিজাব বিনয়ী, আর যারা এটি পরে না, তারা বিনয়ী নয়। এটি সত্যিই আক্রমণাত্মক এবং বিভ্রান্তিকর।’

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার