ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ১১:১৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ১১:১৮:৪০ পূর্বাহ্ন
বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় মিষ্টি বিতরণ করা হয়।


বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওসীম মার্ক ভারতের ৭৯ ব্যাটালিয়নের এসি রহিত সর্মার হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ফুল দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
 


বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওসীম মার্ক বলেন, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা যেমন তাদের মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি, তেমনি তারাও আমাদের মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় আজ আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এতে দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় ও সৌহার্দপূর্ণ হবে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম