ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ছাত্র-জনতার অভ্যুত্থান আরেকটা বিশেষ দিন : বাণিজ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ১১:৫৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ১১:৫৮:০২ পূর্বাহ্ন
ছাত্র-জনতার অভ্যুত্থান আরেকটা বিশেষ দিন : বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র-জনতার যে অভ্যুত্থান হয়েছে, এটাও কিন্তু আরেকটা বিশেষ দিন। এই দুইটা দিনই বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ দিন। অতএব ২৪-এর অভ্যুত্থানের দিনটিকেও আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করবো।তিনি বলেন, দুইটা দিনেরই উদ্দেশ্য সাধারণ মানুষের জীবন-জীবিকা সুষ্ঠু করার। আমরা যতদূর সম্ভব সেটা চেষ্টা করবো। সেজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি।


বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে ২৬ মার্চ যারা শহীদ হয়েছেন, আমরা তাদের স্মরণ করি। তাদের আত্মত্যাগের ফলেই কিন্তু আমাদের আজকের স্বাধীনতা। আজকের এই দিনে আমরা ঘোষণা করছি—নতুন এই বাংলাদেশকে আরও সুখী, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে এবং সেইসঙ্গে আমাদের বাংলাদেশের মানুষ আরও সুখী-সমৃদ্ধ হয়।



তিনি আরও বলেন, ১৯৭১ ও ২০২৪-এর উদ্দেশ্য সাধারণ মানুষের জীবন-জীবিকা সুষ্ঠু করা। সে জন্য, আমরা যতদূর সম্ভব সেটা চেষ্টা করবো বলে জানান তিনি।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার