ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ভেনেজুয়েলা থেকে তেল গ্যাস না কিনতে ট্রাম্পের নির্দেশ!

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ১২:৫১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ১২:৫১:১৯ অপরাহ্ন
ভেনেজুয়েলা থেকে তেল গ্যাস না কিনতে ট্রাম্পের নির্দেশ!
হোয়াইট হাউজের দায়িত্ব নেয়ার পর থেকে শুরু হওয়া শুল্কযুদ্ধের খড়গ নেমেছে ভেনেজুয়েলার ওপর। যে দেশ ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, সেই দেশের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করা হবে। শুল্ক আরোপ করা হতে পারে অটোমোবাইল খাতেও। তবে দোসরা এপ্রিল থেকে শুল্কের বিপরীতে পাল্টা শুল্কারোপের যে পরিকল্পনা করা হয়েছিলো, তা অনেক দেশের জন্য শিথিল হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এবার কোন দেশের সরকার প্রধান কোন দেশ থেকে জ্বালানি তেল আমদানি করবে, সেই সিদ্ধান্তও পরোক্ষভাবে চাপিয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা থেকে যেসব দেশ জ্বালানি তেল বা গ্যাস কিনবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে সেসব দেশকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে।ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা বরাবরই যুক্তরাষ্ট্রের শত্রুভাবাপন্ন দেশ। অভিযোগ করেন, কোন প্রমাণ ছাড়াই সেদেশের সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে তারা। পাশাপাশি তিনি বলেন, অনেক দেশের ওপর থেকে আমদানি শুল্ক কমানোর পরিকল্পনা করছেন তিনি। যা আগামী ২রা এপ্রিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্কের পরিবর্তে শুল্কারোপ করা হবে। যা দোসরা এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা। সোমবার সুর নরম করে তিনি বলেন, অনেক দেশ এই রিসিপ্রোক্যাল ট্যারিফ থেকে মুক্ত থাকবে। মন্ত্রিসভার বৈঠকে তিনি আরও বলেন, ভবিষ্যতে ফার্মাসিউটিক্যালস পণ্য, অটোমোবাইল খাত আর অ্যালুমিনিয়ামেও শুল্কারোপ করা হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গাড়িতে দ্রুতই শুল্কারোপ করবো। যেভাবে স্টিল আর অ্যালুমিনিয়ামে করেছি। ফার্মাসিউটিক্যালস পণ্যেও শুল্কারোপ করা হবে। যুদ্ধ হলে আমার দেশে স্টিল, অ্যালুমিনিয়াম, ইস্পাত সবই লাগবে। ভবিষ্যতে শুল্কারোপ হবে। এখান থেকেই ডলার আসবে। চাকরির বাজার সুরক্ষিত থাকবে।


একই দিনে নতুন সংস্থা এক্সটার্নাল রেভিনিউ সার্ভিস যাত্রা শুরু করবে। এই সংস্থার কাজ হবে আমদানি শুল্ক সংগ্রহ। যদিও সমালোচকরা বলছেন, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির আওতায় যুক্তরাষ্ট্রের কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন এখন শুল্কের যাবতীয় বিষয়ের তদারকি করে। কিন্তু এই কাজের জন্য নতুন সংস্থা তৈরিতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

গেলো বছর যুক্তরাষ্ট্রে শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ ছিলো ভেনেজুয়েলা। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৫৬০ কোটি ডলারের জ্বালানি তেল ও গ্যাস আমদানি করেছে দেশটি। বাইডেন প্রশাসন ক্ষমতায় এসে ২০২৩ সালে জ্বালানি তেল আমদানিতে নিষেধাজ্ঞা তুলে দেন।



কিন্তু ২০২৪ সালের এপ্রিলে আবারও নিষেধাজ্ঞার আওতায় পড়ে ভেনেজুয়েলা। দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভিযোগ ওঠে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি দেশে।যদিও নিষেধাজ্ঞার পরও যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল আমদানি করেছে জয়েন্ট ভেনচারে জ্বালানি প্রতিষ্ঠান শেভরনকে তেল উত্তোলনের লাইসেন্স দিয়ে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার হুন্দাই ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রে নতুন ইস্পাতের প্ল্যান্ট তৈরিতে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে তারা। লুইজিয়ানায় তৈরি হতে যাওয়া এই প্ল্যান্টের বার্ষিক উৎপাদন হবে ২৭ কোটি টন স্টিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে