ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

স্বাধীনতা মানে দেশের প্রতিটি বিতর্কিত বিষয় নিয়ে লিখতে পারা: প্রেস সচিব

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০১:০১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০১:০১:৩৬ অপরাহ্ন
স্বাধীনতা মানে দেশের প্রতিটি বিতর্কিত বিষয় নিয়ে লিখতে পারা: প্রেস সচিব
আজ (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে স্বাধীনতা নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দেন।"স্বাধীনতা মানে শাহীনবাগের সরু গলিতে একা হাঁটা, কিংবা এই ভিড়ঠাসা, কোলাহলময় শহরের যেকোনো প্রান্তে নিজের ইচ্ছেমতো ঘোরা। স্বাধীনতা মানে আমার মাগুরার গ্রামে গাছের ছায়ায় ঢাকা রাস্তায় সাইকেলভ্যানে চড়ে বসা। স্বাধীনতা মানে গড়াই নদীতে নৌকা ভাসানো, কিংবা কোনো চায়ের দোকানে বসে বর্ষার বৃষ্টিকে নদীর বুকে ঝরে পড়তে দেখা। স্বাধীনতা মানে দেশের প্রতিটি বিতর্কিত বিষয় নিয়ে লিখতে পারা, এই ভয় ছাড়াই যে একদিন গুম হয়ে যাব বা গ্রেপ্তার হব! স্বাধীনতা মানে দিনভর বইয়ের পাতায় ডুবে থাকা।



স্বাধীনতা মানে ফেসবুকে অন্তহীন ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়া। স্বাধীনতা মানে পেঁয়াজক্ষেত আর ধানক্ষেতের পথ ধরে হাঁটা। স্বাধীনতা মানে নারোদের চায়ের দোকান আর দিলীপের সেলুনে বসে আড্ডা মারা। স্বাধীনতা মানে হালকা ঠান্ডা ফেব্রুয়ারির রোদে গা সেঁকা কিংবা ঢাকা শহরের কোনো মোড়ে কালবৈশাখীর ঝড়ের মধ্যে আটকে পড়া। স্বাধীনতা মানে অবিরাম আড্ডাবাজি। স্বাধীনতা মানে বাবা-মায়ের কবরের পাশে একা দাঁড়িয়ে পরকাল নিয়ে ভাবা, আর দুইটি আত্মার সঙ্গে নতুন করে সংযোগ খোঁজা—যারা কখনোই চাইতেন না, আমি এই দেশ ছেড়ে যাই!

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম