ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

কৃষ্ণসাগরে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন: হোয়াইট হাউস

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০১:২৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০১:২৪:০৫ অপরাহ্ন
কৃষ্ণসাগরে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন: হোয়াইট হাউস
রাশিয়া ও ইউক্রেন পৃথক বৈঠকে কৃষ্ণসাগরে বলপ্রয়োগ বন্ধের বিষয়ে সম্মত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) হোয়াইট হাউস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছে মার্কিন কর্মকর্তারা।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন একমত হয়েছে যে তারা নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করবে, বলপ্রয়োগ বন্ধ করবে এবং সামরিক কাজে বাণিজ্যিক জাহাজ ব্যবহারের অবসান ঘটাবে।

এদিকে, কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, চুক্তিটি এখনো বিশদভাবে চূড়ান্ত হয়নি এবং এটি প্রাথমিক পদক্ষেপমাত্র।

হোয়াইট হাউস জানিয়েছে, চুক্তি মেনে চললে রাশিয়াকে কৃষিপণ্য ও সার রফতানিতে সহায়তা করা হবে, নৌ-বিমার খরচও কমানো হবে এবং বন্দর ও অর্থ প্রদানের ব্যবস্থায় প্রবেশাধিকার সহজতর করা হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে দীর্ঘ আলোচনার পরও কোনো যৌথ বিবৃতি আসেনি। রুশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির প্রথম উপচেয়ারম্যান ভ্লাদিমির চিজভ বলেছেন, ইউক্রেনের অবস্থানের কারণে যৌথ বিবৃতি গৃহীত হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী