ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০১:৩৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০১:৩৮:৪০ অপরাহ্ন
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত দুইটায় রংপুর মহানগরীর শাপলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুম নগরীর পূর্ব শালবন এলাকার আব্দুস সালামের পুত্র।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাসুম মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক। ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত ব্যবসায়ী জয়নাল আবেদীন বাপ্পি হত্যাচেষ্টার মামলা করেন। তদন্তে হামলা পরিকল্পনা ও অর্থ যোগানের সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, "বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে সংঘটিত হামলাগুলোর অন্যতম মাস্টারমাইন্ড মাসুম। হামলা পরিকল্পনা ও বাস্তবায়নের পাশাপাশি অর্থ যোগানদাতা হিসেবেও তার নাম তদন্তে উঠে এসেছে।"

তিনি আরও জানান, "অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনায় আরও জড়িতদের গ্রেফতার করা হবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন