ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মাওলানা সাদ তার গোমরাহী বক্তব্য থেকে ফিরে না আসলে বাংলাদেশে আসতে দেয়া হবে না: হেফাজত আমির

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ০৩:১৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ০৩:১৮:৫৯ অপরাহ্ন
মাওলানা সাদ তার গোমরাহী বক্তব্য থেকে ফিরে না আসলে বাংলাদেশে আসতে দেয়া হবে না: হেফাজত আমির
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, যতদিন মাওলানা সাদ তার গোমরাহী বক্তব্য থেকে তাওবা না করবেন, ততদিন তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। তিনি মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত একটি মহাসম্মেলনে এ মন্তব্য করেন।

বক্তব্যে বাবুনগরী বলেন, দাওয়াত ও তাবলিগের কার্যক্রম উম্মতে মুহাম্মদীর ওপর আল্লাহ প্রদত্ত দায়িত্ব। তিনি উল্লেখ করেন যে, ওলামায়ে কেরামের মাধ্যমে কুরআন ও সুন্নাহর সঠিক বাণী বিশ্বব্যাপী পৌঁছেছে এবং দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সঠিক পথের দিশা দেওয়া।

তিনি বলেন, দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বী মাওলানা সাদ বিভিন্ন সময় ইসলামের পক্ষে আপত্তিকর মন্তব্য করেছেন, যা কুরআন-সুন্নাহর বিরুদ্ধে। তার এই বক্তব্যের কারণে তিনি আলেমদের মধ্যে বিতর্কিত হয়েছেন এবং আলেমরা তার সংশোধনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

বাবুনগরী আরও বলেন, যারা মাওলানা সাদের বিরোধিতা করছেন তাদেরকে দেওবন্দি বা হেফাজতি বলার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি দাবি করেন, সরকারের উচিত মাওলানা সাদকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়া, এবং টঙ্গীর বিশ্ব ইজতেমা আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। 

তিনি আলেমদের প্রতি আহ্বান জানান যে, ব্যক্তিগত কারণে যেন দেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত না হয়, এবং তিনি আশা প্রকাশ করেন যে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ

হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ