ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

স্মৃতিসৌধে আ. লীগের ঝটিকা মিছিল, জনতার ধাওয়া খেয়ে দৌড়

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০১:৫৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০১:৫৫:৫৪ অপরাহ্ন
স্মৃতিসৌধে আ. লীগের ঝটিকা মিছিল, জনতার ধাওয়া খেয়ে দৌড়
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের কয়েকজন সমর্থক। উপস্থিত জনতার বাধার মুখে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিরা ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মিছিলের সময় আওয়ামী লীগ সমর্থকদের হাতে 'মুক্তিযোদ্ধা সংসদের পতাকা' দেখা গেছে। তারা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, "অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করার সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।"

আটককৃতরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা (৪৭), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০), এবং ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট শেরআলী মার্কেট এলাকার মো. সোহেল পারভেজ (৪১)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে লোকজন যখন ফিরে যাচ্ছিলেন, তখন ৪০-৪৫ জন আওয়ামী লীগ সমর্থক হঠাৎ স্লোগান দিয়ে মিছিল বের করেন। এতে জনতা ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে মারধর করে। বাকিরা দ্রুত পালিয়ে যান।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ