ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ট্রাম্পের নির্বাহী আদেশ, ভোটার নিবন্ধনে নাগরিকত্ব প্রমাণ করতে হবে

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০৩:২৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৩:২৯:১৩ অপরাহ্ন
ট্রাম্পের নির্বাহী আদেশ, ভোটার নিবন্ধনে নাগরিকত্ব প্রমাণ করতে হবে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি নির্বাহী আদেশ জারি করেছেন, যা নির্বাচন ব্যবস্থার সংস্কারের উপর গুরুত্বারোপ করে। মঙ্গলবার (২৫ মার্চ) স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্ব প্রমাণ এবং ব্যালট পেপার নির্বাচন দিনেই গ্রহণ করতে হবে।

২০১৬ সালে নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর থেকেই ট্রাম্প নিয়মিতভাবে নির্বাচনে কারচুপি নিয়ে প্রশ্ন তুলছেন। ২০২০ সালের নির্বাচনের পর তিনি অভিযোগ করেন যে, ভোটদান পদ্ধতির বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেন।

নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন নিয়ে ট্রাম্পের এই নতুন উদ্যোগের মধ্যে রয়েছে নির্বাচন ব্যবস্থাকে আরও সহজ করা এবং ভুয়া নির্বাচন ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার পরিকল্পনা। হোয়াইট হাউসে নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেন, "আমরা গত নভেম্বরে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেও, নির্বাচন ব্যবস্থাকে আরও সহজ করতে হবে। ভুয়া নির্বাচন ব্যবস্থা দেশকে অসুস্থ করে ফেলেছে। আমরা যে কোনওভাবে নির্বাচন ব্যবস্থাকে আরও সহজ করব।"

নির্বাচনী আদেশে মৌলিক নির্বাচনী সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে অঙ্গরাজ্যগুলোকে ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনী অপরাধের বিচার কার্যক্রমে সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি নির্বাচন কর্মকর্তারা এই নির্দেশনা মেনে না চলেন, তবে সরকারি তহবিলের তহবিল প্রত্যাহার করা হতে পারে।

এদিকে, বিশেষজ্ঞরা ট্রাম্পের নির্বাহী আদেশকে প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার বলে সমালোচনা করেছেন। তাদের দাবি, এই আদেশের ফলে লক্ষ লক্ষ আমেরিকান ভোট দেওয়া থেকে বঞ্চিত হতে পারেন। অধিকার গোষ্ঠীগুলোও এই আদেশকে আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে।

কমেন্ট বক্স
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র

অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র