ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

অন্যায়-জুলুমের বিরুদ্ধে বিদ্রোহের বাতিঘর ২৬ মার্চ: চরমোনাই পীর

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০৪:০৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৪:০৫:৩৫ অপরাহ্ন
অন্যায়-জুলুমের বিরুদ্ধে বিদ্রোহের বাতিঘর ২৬ মার্চ: চরমোনাই পীর
স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ২৬ মার্চ অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে আমাদের অনন্ত বিদ্রোহের বাতিঘর। তিনি মঙ্গলবার (২৫ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় স্বাধীনতা সংগ্রামের চেতনাকে সামনে রেখে এই মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, "১৯৭১ সালের এই দিনে রক্তের মূল্য দিয়ে শুরু হয়েছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম। ১৭৫৭ সাল থেকে শুরু হওয়া আমাদের মুক্তির সংগ্রাম এক চূড়ান্ত রূপ ধারণ করেছিল এই দিনে। আমাদের সংগ্রাম এখনো চলমান, যেখানে মুক্তি, সাম্য এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের যাত্রা অব্যাহত। গত জুলাইয়ে রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান থেকে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং এখন দেশকে স্বাধীনতার সঠিক পথে পরিচালিত করার সংগ্রাম করছি।"

২৬ মার্চের গুরুত্ব বর্ণনা করে রেজাউল করীম বলেন, "এই দিনটি আমাদের অনুপ্রেরণার উৎস, যা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আমাদের বিদ্রোহের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ শাসন থেকে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম ছিল, ২৬ মার্চের দিবসটি সেই সংগ্রামের অঙ্গীকার। এখন আমরা আবারও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে, ২০২৪ সালেও দেশ থেকে স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়েছি।"

তিনি আরও বলেন, "স্বাধীনতা সংগ্রামকে এককভাবে দলের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছিল, যেখানে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগকে উপেক্ষা করা হয়েছিল এবং একজনের বন্দনাই প্রচারিত হচ্ছিল। তবে এখন আমরা সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি, এবং এবারের স্বাধীনতা দিবস এক নতুন, স্বকীয় মহিমায় উদ্ভাসিত হয়েছে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা