ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নতুন নাম ‘শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০৪:৫১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৪:৫১:১৭ অপরাহ্ন
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নতুন নাম ‘শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বেশকিছু সড়ক, অবকাঠামো এবং পার্কের নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নতুন নাম করা হয়েছে ‘শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ’।মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, নামকরণ সংক্রান্ত উপকমিটির সুপারিশ, স্থানীয় সরকার বিভাগের অনুমোদনের পরিপ্রেক্ষিতে এসব নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি’ এখন ‘ইনার রিং রোড’ নামে, ‘বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি’ এখন ‘ঝাউচর প্রধান সড়ক’ নামে, ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি’ এখন ‘কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক’ নামে নামকরণ করা হয়েছে।

এছাড়া ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’ এখন ‘কলাবাগান শিশু পার্ক’ নামে, যাত্রাবাড়ীর ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’ এখন ‘যাত্রাবাড়ী শিশু পার্ক’ নামে, ‘মেয়র শেখ তাপস সেতু’ এখন ‘কামরাঙ্গীরচর ব্রিজ’ নামে, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ এখন ‘গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ নামে, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক’ এখন ‘সরাফতগঞ্জ পার্ক’ নামে, ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ এখন ‘কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ নামে, ‘মেয়র হানিফ অডিটোরিয়াম’ এখন ‘নগরভবন অডিটোরিয়াম’ নামে নামকরণ করা হয়েছে।




পাশাপাশি ‘মেয়র হানিফ ফ্লাইওভার’ এখন ‘গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার’ নামে, ‘মেয়র হানিফ জামে মসজিদ’ এখন ‘আজিমপুর কবরস্থান জামে মসজিদ’ নামে, ‘মেয়র হানিফ মসজিদ’ এখন ‘সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ’ নামে নামকরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে উল্লেখিত সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্কসমূহ পরিবর্তিত নামে নামকরণসহ সব কার্যক্রম পরিচালনা হবে।  

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা

উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা