ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

তুরস্কে আজও বিক্ষোভ, আটক ১৪০০

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০৫:১২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৫:১২:৫৮ অপরাহ্ন
তুরস্কে আজও বিক্ষোভ, আটক ১৪০০
ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর মুক্তির দাবিতে তুরস্কজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ বুধবার টানা অষ্টম দিনের মতো হাজারো মানুষ রাজপথে নেমে প্রতিবাদ করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত কয়েকদিনের বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবীসহ ১,৪০০-এর বেশি মানুষকে আটক করেছে এরদোয়ান প্রশাসন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, গত বুধবারের পর থেকে "বেআইনি" বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ১,৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রাজধানী আঙ্কারায় এক ইফতার অনুষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান বিক্ষোভকারীদের সতর্ক করে বলেন, "দেশকে যারা অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে, তাদের কোথাও জায়গা হবে না।"

তিনি আরও বলেন, "তুরস্ক বর্তমানে একটি নাজুক সময় পার করছে। সবাইকে ধৈর্য ধরতে হবে এবং কাণ্ডজ্ঞান দিয়ে এই সংকট মোকাবিলা করতে হবে।"

গত বুধবার ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তবে বিক্ষোভকারীদের দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ ইমামোগলুকে প্রেসিডেন্ট এরদোয়ানের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করা হয়।

গ্রেপ্তারের পর থেকে তুরস্কজুড়ে বিক্ষোভ শুরু হয়, যা এখনও চলছে। পুলিশের বলপ্রয়োগ ও ধরপাকড়ের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

মেয়র একরেম ইমামোগলু তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, "এরদোয়ান প্রশাসন আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়, তাই মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।"

এদিকে, তুরস্কজুড়ে চলমান এই রাজনৈতিক অস্থিরতার পরিণতি কী হবে, তা নিয়ে দেশটির জনগণসহ আন্তর্জাতিক মহলও নজর রাখছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা