ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিই: অলি আহমেদ

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০৫:৩৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৫:৩৩:১৪ অপরাহ্ন
আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিই: অলি আহমেদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ দাবি করেছেন, তার নেতৃত্বেই চট্টগ্রামে বিদ্রোহ সংঘটিত হয়েছিল এবং জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিয়েছিলেন তিনিই।

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ড. অলি আহমেদ।

নিজের মুক্তিযুদ্ধকালীন ভূমিকার কথা উল্লেখ করে অলি আহমেদ বলেন, "আমি মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম। জিয়াউর রহমান আমাকে ওস্তাদ ডাকতেন।"

তিনি আরও বলেন,"মুক্তিযুদ্ধ নিয়ে আমি কথা বলতে পারি, কারণ আমি এই যুদ্ধের প্রত্যক্ষ অংশীদার। আমার নেতৃত্বে চট্টগ্রামে বিদ্রোহ হয়। আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিই।"

আলোচনা সভায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রসঙ্গে অলি আহমেদ বলেন, "সেদিন শেখ মুজিবের ভাষণে আমরা হতাশ হয়েছিলাম। কারণ তিনি আমাদের কথা না শুনে ইয়াহিয়ার সঙ্গে আলোচনায় বসেছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের বেশিরভাগ রাজনীতিবিদই বুঝতে পারেননি, দেশের মানুষ স্বাধীনতা চায়।"

তিনি আরও দাবি করেন,"শেখ মুজিব কোথায় ছিলেন, তাজউদ্দীন কোথায় ছিলেন— আমরা জানতাম না। কিন্তু আমরা চেয়েছি দেশ স্বাধীন করতে। আমরাই দেশ স্বাধীন করেছি।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী