ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় দুই কোটি ৫৭ লাখ টাকা

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০৫:৫৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৫:৫৩:৫৭ অপরাহ্ন
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় দুই কোটি ৫৭ লাখ টাকা
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত যান চলাচল লক্ষ্য করা গেছে। তবে যানবাহনগুলো স্বাভাবিক গতিতেই চলাচল করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩টি যানবাহন যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা।

যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতে চলছে চলাচল।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে পার হওয়া যানবাহনের মধ্যে উত্তরবঙ্গগামী ছিল ১৫ হাজার ৩৫৪টি। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।

অন্যদিকে, ঢাকামুখী যানবাহন ছিল ১৩ হাজার ৮৭৯টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।

তিনি আরও বলেন, ঈদযাত্রার চাপ সামাল দিতে যমুনা সেতুর উভয় পাশে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য দুপাশেই দুটি করে পৃথক বুথ রয়েছে।

মহাসড়কের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদযাত্রা উপলক্ষে বুধবার সকাল থেকেই এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানবাহনের তীব্র চাপ দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো যানজটের সৃষ্টি হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী