ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

আকরাম খানদের কাছে হারলেন নান্নু-রফিকরা

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০৭:০৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৭:০৯:৪২ অপরাহ্ন
আকরাম খানদের কাছে হারলেন নান্নু-রফিকরা
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচের আয়োজন করে। জাতীয় এই দিবসে সাবেক ক্রিকেটারদের মধ্যে লাল এবং সবুজ দলে ভাগ হয়ে খেলেন তারা।

দ্বাদশটিতে লাল দলের নেতৃত্ব দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান, আর সবুজ দলের নেতৃত্বে ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। ম্যাচটি শুরু হয় দুপুর আড়াইটায়, এবং শেষ পর্যন্ত লাল দল ২৭ রানের জয় পায়।

প্রথমে ব্যাট করতে নেমে লাল দল নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ রান করেন মেহরাব হোসেন অপি, ৩৫ রান। এছাড়া, হান্নান সরকার ১১ বলে ২৫ রান, ফয়সাল হোসেন ডিকেন্স ৭ বলে ১৭ রান এবং আব্দুর রাজ্জাক ১৪ বলে ১১ রান করে অপরাজিত থাকেন।

সবুজ দলের পক্ষে, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত ও মুশফিকুর বাবু ১টি করে উইকেট শিকার করেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে সবুজ দল নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। তালহা জুবায়ের ১২ বলে সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন। রফিক ১৭ বলে ২৫ রান করেন।

লাল দলের পক্ষে, আব্দুর রাজ্জাক ও ফয়সাল হোসেন ডিকেন্স ২টি করে উইকেট নেন।

ম্যাচটি ছিল প্রীতি এবং এতে দেশের সাবেক তারকা ক্রিকেটারদের খেলা দেখে আনন্দিত হয় দর্শকরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন