ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

আমদানিকৃত গাড়ি ও যন্ত্রাংশের ওপর ২৫% শুল্কারোপ ট্রাম্পের

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০৯:৫৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০৯:৫৩:১৬ পূর্বাহ্ন
আমদানিকৃত গাড়ি ও যন্ত্রাংশের ওপর ২৫% শুল্কারোপ ট্রাম্পের

আমদানিকৃত গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হতে যাচ্ছে এ সিদ্ধান্ত।

বুধবার (২৬ মার্চ) এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ট্রাম্পের দাবি, সিদ্ধান্তটি বাস্তবায়নের ফলে দেশীয় উৎপাদনের পাশাপাশি যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়বে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, আমদানি করা গাড়ির ওপর শুল্ক বাড়ালে দেশের ভেতরে উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে গাড়ির উৎপাদন। যার ফলে বেড়ে যেতে পারে মূল্য।

অপরদিকে, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এ পদক্ষেপকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য খারাপ এবং ভোক্তাদের জন্য আরও খারাপ বলে উল্লেখ করেছেন। আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একে কানাডিয়ান কর্মীদের উপর সরাসরি আক্রমণ বলে অভিহিত করেছেন।

সরকারি তথ্যানুযায়ী, গতবছর আনুমানিক ৮০ লাখ গাড়ি আমদানি হয়েছে যুক্তরাষ্ট্রে। যার বাজারমূল্য ২৪০ বিলিয়ন ডলারের মতো। এর মধ্যে, প্রতিবেশী মেক্সিকো সবচেয়ে বড় রফতানিকারক দেশ। এরপরই দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা, জার্মানির মতো দেশগুলোর অবস্থান।


কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার