ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ১০:০৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ১০:০৫:০৫ পূর্বাহ্ন
স্বাধীনতা দিবসে বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন ট্রাম্প
স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রেসিডেন্ট ট্রাম্পের শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়েছে।




বার্তায় ট্রাম্প বলেছেন, ‘আমেরিকার জনগণের পক্ষ থেকে, আমি বাংলাদেশ এবং তার জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। এই পরিবর্তনের সময়টি বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য সক্ষমতা তৈরির সুযোগ সৃষ্টি করে।’

 

ট্রাম্প আরও বলেন,  এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমি বাংলাদেশ ও তার জনগণের প্রতি আমার আন্তরিক শুভকামনা জ্ঞাপন করছি।দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার অঙ্গীকার করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এই আসন্ন গুরুত্বপূর্ণ বছরে তাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য আগ্রহী। আমি আশাবাদী যে আমরা আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে পারব। একসাথে আমাদের সম্পর্ক শক্তিশালী করতে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা প্রচারে কাজ করতে পারব।’
 

 
স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও। মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে উভয় দেশকে আরও নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। 
 
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবারের স্বাধীনতা দিবস উদ্‌যাপন হচ্ছে। যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ সময় বাংলাদেশের সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে উল্লেখ করেন মার্কো রুবিও।
 

কমেন্ট বক্স
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র

অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র