ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ১০:১০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ১০:১০:৩৬ পূর্বাহ্ন
হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ
ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ক্ষোভ জানালেন গাজার বাসিন্দারা। মঙ্গলবার (২৫ মার্চ) শত শত মানুষ রাস্তায় নেমে হামাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। খবর বিবিসির।

‘হামাস বেরিয়ে যাও’, ‘সন্ত্রাসী গোষ্ঠী হামাস’ স্লোগানের ব্যানারে রাস্তায় নামেন ফিলিস্তিনিরা। ‘আমরা না খেয়ে মরতে চাইনা’ স্লোগানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিল শিশুরাও। এসময়, যুদ্ধ বন্ধে গাজার ক্ষমতা থেকে হামাসকে সরে যাওয়ার দাবি জানান তারা। জাবালিয়ার শরণার্থী শিবিরের সামনেও মিছিল করে উপত্যকার বাসিন্দারা।

ক্ষমতা থেকে হামাস সরে গেলেই যদি যুদ্ধ বন্ধ হবে তবে কেন এখনো গদি ছাড়ছে না গোষ্ঠীটি, প্রশ্ন গাজাবাসীর। যদিও ফিলিস্তিনিদের এই বিক্ষোভে কোনো প্রতিক্রিয়া জানাতে সম্মত হয়নি হামাস।

গাজাবাসী বলছেন, হামাসকে বলতে চাই আমরা ক্লান্ত। আর যুদ্ধ চাই না। এ যুদ্ধে আমরা পঙ্গু হয়ে গেছি। মানুষের থাকার জায়গা নেই, পরিবারের জন্য খাবার নেই। এ সময় যুদ্ধ বন্ধের আহ্বানও জানান তারা।

অপরদিকে বিশ্লেষকরা বলছেন, প্রায় ১৭ মাসেও গাজায় বেসামরিকদের উপর ইসরায়েলি হামলা বন্ধ ও আইডিএফের হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি না হওয়ায় সাধারণ নাগরিকদের কাছে আস্থা হারাতে বসেছে হামাস।

হামাসকে নিয়ে বিশ্লেষকরা আরও বলেন, তাদের জন্য খুবই স্পর্শকাতর সময় এটি। চারিদিক থেকে চাপ আসছে। তার উপর নিজ দেশের নাগরিকদের বিক্ষোভ কর্মসূচী। ফিলিস্তিনিদের ক্ষোভ এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তবে হামাস নিজেদের স্বার্থের আগে জনগণের দিকটা চিন্তা করবে কিনা এটা সময় বলে দিবে।

অপরদিকে, সিভিল পোশাক পরে লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের অভিযোগও উঠেছে হামাসের বিরুদ্ধে।

এর আগে, প্রতিদ্বন্দ্বী সংগঠন ফাত্তাহকে নির্বাচনে হারিয়ে ২০০৭ সাল থেকে গাজাকে এককভাবে শাসন করছে হামাস।

কমেন্ট বক্স
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র

অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র