ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

লিথুয়ানিয়ায় প্রশিক্ষণকালে চার মার্কিন সেনা নিখোঁজ

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ১১:২৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ১১:২৩:১৮ পূর্বাহ্ন
লিথুয়ানিয়ায় প্রশিক্ষণকালে চার মার্কিন সেনা নিখোঁজ
লিথুয়ানিয়ায় প্রশিক্ষণকালে চার মার্কিন সেনা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। তাদের খোঁজে ব্যাপক তল্লাশি চলছে। সেনাদের বহনকারী একটি সামরিক গাড়ি উদ্ধার করা হয়েছে। ন্যাটো ও মার্কিন কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।



বেলারুশ সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে অবস্থিত লিথুয়ানিয়ার পাব্রাদে শহরে জেনারেল সিলভেস্ট্রাস জুকাউস্কাস প্রশিক্ষণ মাঠে একটি সামরিক মহড়াকালে গত মঙ্গলবার (২৫ মার্চ) ওই চার মার্কিন সেনাকে বহনকারী একটি গাড়ি নিখোঁজ হয়।

 

নিখোঁজ সেনাদের সন্ধানে লিথুয়ানিয়ান ও বিদেশি সেনাদের পাশাপাশি বিমান বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়। তবে এখনও সেনাদের সন্ধান না পাওয়া গেলেও তাদের বহনকারী গাড়িটি পাওয়া গেছে।
 

 
মার্কিন সেনাবাহিনীর ইউরোপ ও আফ্রিকার জনসংযোগ দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রশিক্ষণ মহড়ার সময় নিখোঁজ চার মার্কিন সেনা যে এম৮৮ হারকিউলিস সাঁজোয়া উদ্ধারকারী যানটি ব্যবহার করছিলেন, সেটি পাওয়া গেছে। প্রশিক্ষণ এলাকার একটি জলাশয়ে ডুবন্ত অবস্থায় থাকা গাড়িটি উদ্ধার করা হয়েছে। সেনাদের অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’ 
 
বুধবার (২৬ মার্চ) সকালের দিকে বিষয়টি নিয়ে প্রথম কথা বলেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। তিনি সাংবাদিকদের বলেন, নিখোঁজ চার সেনা ‘নিহত’ হয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানেন না বলে জানান তিনি।
 
কয়েক ঘণ্টা পর ন্যাটো মহাসচিবের বক্তব্যের জন্য ভুল স্বীকার করেন সংস্থাটি। এর ভারপ্রাপ্ত মুখপাত্র অ্যালিসন হার্ট এএফপিকে বলেন, ‘সেক্রেটারি জেনারেল সম্প্রতি প্রকাশিত সংবাদ প্রতিবেদনের কথা উল্লেখ করছিলেন। তিনি চার মার্কিন সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি। তবে তিনি উল্লেখ করেছেন যে বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত করা হয়নি।’

 
লিথুয়ানিয়ান সেনাবাহিনী এক বিবৃতি বলে, ‘সেনাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার মতো কোনো প্রমাণ বা তথ্য নেই’। লিথুয়ানিয়ান প্রতিরক্ষামন্ত্রী ডোভিলে শাকালিয়ানে এক এক্স পোস্টে বলেন, ‘লোকজন চব্বিশ ঘন্টা কাজ করছে। সবাই জরুরি চিকিৎসা সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।’ 
 
লিথুয়ানিয়ায় ১ হাজারেরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। লিথুয়ানিয়া ছাড়া এই অঞ্চলের লাটভিয়া ও এস্তোনিয়া ন্যাটো সদস্য। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণার পর থেকে রাশিয়ার সাথে এই তিন দেশের শীতল সম্পর্ক বজায় রয়েছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপের এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে।  

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা