ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

গোপন কথোপকথন ফাঁস হওয়ায় ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই: ট্রাম্প

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ১১:৩৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ১১:৩৩:৫০ পূর্বাহ্ন
গোপন কথোপকথন ফাঁস হওয়ায় ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই: ট্রাম্প
ইয়েমেনে হামলা সংক্রান্ত গোপন কথোপকথন ফাঁস হওয়া বিব্রতকর ঘটনার দায় স্বীকার করেছেন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা মাইক ওয়ালজ। যদিও তার ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প জানান, কোনো ক্লাসিফাইড তথ্য সেই চ্যাটে ফাঁস হয়নি। চ্যাটের কথোপকথন ফাঁস হওয়া ইস্যুতে প্রযুক্তিগত ত্রুটিকেই দোষারোপ করেন তিনি। যদিও এই ইস্যুতে মার্কিন আইন প্রণেতাদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন সাংবাদিকের কাছে ফাঁস হয় ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিষয়টি। এ নিয়ে তোলপাড় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। পরিস্থিতি বেগতিক দেখে আগেই ক্ষমা চেয়ে বসেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ। জানান, এই ঘটনার পুরো দায় তার। কিন্তু কথোপকথনের এত বিস্তারিত কীভাবে ফাঁস হলো, জানা নেই তার।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ বলেন, ‘আমি পুরো দায়িত্ব নিচ্ছি। গ্রুপটা আমিই তৈরি করেছিলাম। এরকম তো হয়, চ্যাট বক্সে দেখছেন একজনের নম্বর, পরে জানলেন সেটা আরেকজনের। এই জায়গাটায় কাজ করতে হবে। ভুল করেছি, সেটা শুধরাতে কাজ করতে হবে।’

যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন ভিন্ন কথা। জানালেন, কোনো গোপন তথ্যই ফাঁস হয়নি। সশস্ত্র এই যোদ্ধারা সারাবিশ্বের বাণিজ্যিক জাহাজে হামলা করে। বলেন, এই কাজ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরও আগে করা উচিত ছিল।


ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘কোনো ক্লাসিফাইড তথ্য ছিল না। তারা অ্যাপ ব্যবহার করেছিল, যেটা অনেকেই ব্যবহার করে সরকারি পর্যায়ে। এটা খুবই সফল অপারেশন ছিল। এফবিআইকেও জিজ্ঞাসাবাদ করবো না। এটা নিরাপত্তাজনিত ইস্যু। যেহেতু কথোপকথন ফাঁস হয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তোলা উচিত। বিশেষজ্ঞরা কাজ করছেন। এরপর থেকে জাতীয় নিরাপত্তা দল কাউকে বিপদে ফেলতে পারবে না। প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন হয়েছে।’

এদিকে একই সুর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের। ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক জন র‌্যাটক্লিফও গোপন তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেন। সিনেটে বিতর্কে জড়িয়ে পড়েন তুলসি গ্যাবার্ড।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে এই ইস্যুর কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। এই ঘটনাকে বেপরোয়া আর অগোছালো দাবি করে সিনেটে ট্রাম্প প্রশাসনকে তুলোধুনো করেন ডেমোক্রেট সিনেটররা। এসময় তার পদত্যাগও দাবি করা হয়।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার