ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মরা মাছ উঁচিয়ে আইনপ্রণেতার প্রতিবাদ

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ১১:৩৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ১১:৩৮:৩০ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মরা মাছ উঁচিয়ে আইনপ্রণেতার প্রতিবাদ
অস্ট্রেলিয়ার এক আইনপ্রণেতা পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বক্তব্য রাখার সময় একটি মৃত স্যামন মাছ উঁচিয়ে ধরে অভিনব কায়দায় সরকারের প্রস্তাবিত একটি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

তাসমানিয়া রাজ্যে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এলাকায় বিতর্কিত স্যামন খামার সুরক্ষা আইনের বিরোধিতা করেন সিনেটর সারাহ হ্যানসন-ইয়াং।

প্রস্তাবিত এই আইন সংক্রান্ত বিলটি নিয়ে বর্তমানে সিনেটে বিতর্ক চলছে। মে মাসে জাতীয় নির্বাচন ঘোষণার আগে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সরকারের শেষ সময়ে বিলটি পাস হওয়ার সম্ভাবনা আছে।


বুধবার পার্লামেন্টের প্রশ্ন পর্বে বিলটির সমালোচনা করে গ্রিনস পার্টির সিনেটর সারাহ হ্যানসন-ইয়াং অভিযোগ করে বলেন, সরকার বাণিজ্যিক মৎস্য খামারের কারণে সৃষ্ট পরিবেশ দূষণ ঠেকাতে ব্যর্থ হয়েছে।

এ সময় সারাহ প্লাস্টিকের ব্যাগে মোড়ানো একটি গোটা মরা স্যামন মাছ হাত দিয়ে উঁচিয়ে ধরে পরিবেশ মন্ত্রীর প্রতিনিধিত্বকারী লেবার সিনেটর জেনি ম্যাকঅ্যালিস্টারকে প্রশ্ন করেন, “নির্বাচনের আগে কি আপনারা এই পচা, দুর্গন্ধযুক্ত স্যামনের জন্য আপনাদের পরিবেশ রক্ষার শংসাপত্র বিক্রি করে দিয়েছেন?”

এরপর সিনেটর সারাহকে অবিলম্বে পলিথিনে মোড়ানো মাছটি পার্লামেন্ট কক্ষ থেকে সরিয়ে নিতে বলা হয়। ওদিকে, ম্যাকঅ্যালিস্টার কটাক্ষ করে বলেন, “আমি মনে করি, অস্ট্রেলিয়ানরা তাদের জনপ্রতিনিধিদের কাছ থেকে এমন চমকবাজির (স্টান্ট) চেয়ে আরও দায়িত্বশীল আচরণ আশা করেন।”


সরকারের প্রস্তাবিত আইন তাসমানিয়া রাজ্যের পশ্চিম উপকূলে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ম্যাককুয়ারি হারবারে স্যামন মাছ চাষের খামারের নিশ্চয়তা দেবে এবং মানুষজনও এর অনুমোদনকে আর সহজে চ্যালেঞ্জ জানাতে পারবে না।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের নেতৃত্বাধীন লেবার পার্টি বলছে, এটি তাসমানিয়ায় স্যামন খামারের কর্মসংস্থান রক্ষায় এ পদক্ষেপ নেওয়া জরুরি। তবে পরিবেশবাদী সংগঠন ও গ্রিন পার্টি এর বিরোধিতা করছে।

তারা আশঙ্কা করছে, স্যামন চাষ থেকে সৃষ্ট দূষণের ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে বিরল মজিয়ান স্কেট প্রজাতির মাছ, যা কেবল তাসমানিয়ার ম্যাককুয়ারি ও বাথার্স্ট হারবারে পাওয়া যায়।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার