ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০১:০৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০১:০৪:৪৩ অপরাহ্ন
ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা প্রতিহত করতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তরাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার হাইম কোহেন।

বুধবার গাজা ডিভিশনের দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল ইয়ানিভ আসরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলের দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এর হাতে আসা পদত্যাগপত্রে কোহেন লিখেছেন,“আমার ব্রিগেডের মূল দায়িত্ব ছিল ইসরায়েল-গাজা সীমান্ত সুরক্ষিত রাখা। কিন্তু ৭ অক্টোবরের হামলা আমাদের চরম ব্যর্থতার পরিচায়ক। আমরা আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতার দায় নিয়েই আমি পদত্যাগ করছি।”

ইসরায়েলের গাজা ডিভিশন তিনটি ভাগে বিভক্ত—উত্তর, কেন্দ্রীয় ও দক্ষিণ। এর আগে দক্ষিণ ব্রিগেডের কমান্ডার ইয়ারোন ফিল্কেনমান এবং কেন্দ্রীয় ব্রিগেডের কমান্ডার অ্যাভি রোসেনফোল্ডও একই কারণে পদত্যাগ করেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ভোরে গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সীমান্তে অতর্কিত হামলা চালায়। প্রায় ১ হাজার হামাস যোদ্ধা ইসরায়েলের ভেতরে ঢুকে পড়ে, এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।

এরপর থেকেই ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। ১৫ মাসের টানা অভিযানে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে দেশটির সামরিক বাহিনী।

গাজায় সামরিক অভিযান নিয়ে মতপার্থক্যের জেরে ২০২৪ সালের নভেম্বরে প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তকে অপসারণ করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এরপর ২১ জানুয়ারি সেনাপ্রধান জেনারেল হারেজি হালেভি ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন। তার পরপরই সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান আহারোন হালিভা এবং অপারেশন্স বিভাগের প্রধান ওদেদ বাসিউকও পদত্যাগ করেন।

টানা পদত্যাগে নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে। ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। তবে এখনও বিরোধীদের এসব দাবি আমলে নিচ্ছেন না নেতানিয়াহু।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার