ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ঈদের ছুটিতে ঢাকাবাসী নিরাপদ থাকবেন: স্বরাষ্ট্র সচিব

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০১:০৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০১:০৮:৫৩ অপরাহ্ন
ঈদের ছুটিতে ঢাকাবাসী নিরাপদ থাকবেন: স্বরাষ্ট্র সচিব
এবার ঈদের ছুটিতে ঢাকায় যারা বাসা-বাড়িতে থাকবেন তারা নিরাপদ থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।


এবার বেশ লম্বা ছুটি, এই ছুটিতে যারা ঢাকায় থাকবেন তাদের নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, ‘যাদের গাড়ি আছে তারা খুব আরামে যাইতে পারবেন। যাতায়াত করতে পারবেন। যারা বাসা-বাড়িতে আছেন তারাও ইনশাল্লাহ নিরাপদ থাকবেন।’


‘কারণ ৯৯৯-এ আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি রাত ১টার সময় নিজে চেষ্টা করেছি দেখি কী হয়, তারা সঙ্গে সঙ্গে রেসপন্স করে এবং সঙ্গে সঙ্গে পুলিশ যায়। সব থেকে বড় বিষয় আমাদের এর আগে বাহিনী সচল ছিল না, বাহিনীটা সচল হয়েছে। তারা চেষ্টা করছে। এখন... কথা থাকতে পারে, তারা চেষ্টা করছে এবং চেষ্টা অব্যাহত থাকবে।’ বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।


আকে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পুলিশের ছুটি নেই। তারা ২৪ ঘণ্টা ডিউটি করবেন। একটা বিপুলসংখ্যক মানুষ ঢাকা থেকে চলে যাবেন। তাদের যাত্রাটা সুবিধাজনক করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় বাস মালিক সমিতি, পরিবহন সমিতি তাদের সহযোগিতা নিয়ে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি।’

নাসিমুল গনি বলেন, ‘ইনশাল্লাহ, আমরা আশা করছি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না। আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে এই সময়টায়। আশা করি, আল্লাহ আমাদের দেশকে যত রকমের বিপদ থেকে রক্ষা করেছেন এবারও তার রহমতের চাদরে আমাদের সবাইকে ঢেকে রাখবেন এবং ইনশাল্লাহ আমরা নিরাপদ।’



পুলিশের ছুটি কি বাতিল করা হয়েছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তাদের তো ২৪ ঘণ্টাই ডিউটি। থানা এমন একটা অফিস যেটা ১৮৬১ সালে শুরু হয়েছিল, দিবারাত্র চলেছে, ২০২৪ সালের আগে এই দেশে আর কোনো দিন থানা বন্ধ হয়নি। এখন আবার চালু হয়েছে। সব থানা চালু থাকবে।’


মহাসড়কের নিরাপত্তায় বিশেষ কিছু আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘হাইওয়ের নিরাপত্তায় এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে। আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যে ব্যবস্থা নিয়েছি এবার যাত্রার সময় যাত্রীরাও দেখতে পারবেন।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা