ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা যাবে আরও সহজে

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০১:১০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০১:২২:৫৫ অপরাহ্ন
হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা যাবে আরও সহজে
হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপে সারাক্ষণ অসংখ্য চ্যাট করছেন, অডিও, ভিডিও কলে যুক্ত হচ্ছেন। হোয়াটসঅ্যাপ এবার আনতে চলেছে নতুন চমক! জনপ্রিয় মেসেজিং অ্যাপে যোগ হতে চলেছে মোশন ফটো ফিচার।অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার আগেই ছিল, এবার হোয়াটসঅ্যাপেও এই ফিচার ব্যবহার করা যাবে। ইউজাররা আরও মজার ও আকর্ষণীয় উপায়ে তাদের মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন।




মোশন ফটো এক ধরনের স্মার্ট ফিচার, যা ছবিকে জীবন্ত করে তুলতে পারে। এই ফিচার অন করে ছবি তুললে সেটা স্বয়ংক্রিয়ভাবে ছোট মুভিং ক্লিপে পরিণত হয়। সহজ কথায়, এটা এমন এক প্রযুক্তি যা স্টিল ফটোকে কয়েক সেকেন্ডের জন্য এনিমেটেড ভিডিওর মতো করে তোলে। একনজরে চমকে উঠতে হয়। দেখতেও সুন্দর লাগে। অ্যাপলের ডিভাইসে এই ফিচার "লাইভ ফটো" নামে পরিচিত। তবে হোয়াটসঅ্যাপ আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার পরীক্ষা করছে। আইফোনে এই ফিচার চালু হবে কি না, তা জানা যায়নি।

মোশন ফটো ফিচার এখন বেশ জনপ্রিয়। ইউজাররা ব্যবহারও করছেন চুটিয়ে। হোয়াটসঅ্যাপ-ই বা পিছিয়ে থাকবে কেন! তারাও মেসেজিং অ্যাপে এই ফিচার আনতে চাইছে। একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা 2.25.8.12 ভার্সনে এই ফিচার পরীক্ষা করছে। যাঁরা এই বিটা ভার্সন ব্যবহার করেন, তাঁরা হোয়াটসঅ্যাপে এই মোশন ফটো ফিচার দেখতে পাবেন।



এই ফিচার চালু হলে, মোশন ফটো অটোমেটিক গ্যালারিতে সেভ হবে। ইউজার সহজেই বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপের মিডিয়া শেয়ারিং অপশনে শুধু জেপিজি এবং পিএনজি ফাইল দেখা যায়, তবে নতুন আপডেট আসলে মোশন ফটোও সেখানে যুক্ত হবে। কবে এই ফিচার চালু হয়, এখন সেটাই দেখার।


এদিকে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে বিতর্কও চলছে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ সরাসরি কটাক্ষ করেছেন হোয়াটসঅ্যাপকে। তার মতে, হোয়াটসঅ্যাপ আসলে টেলিগ্রামের নকল সংস্করণ! তার অভিযোগ, হোয়াটসঅ্যাপ দীর্ঘদিন ধরেই টেলিগ্রামের ফিচারগুলো কপি করে চলেছে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই।

দুরভের মতে, হোয়াটসঅ্যাপ যে সব নতুন ফিচার আনছে তার বেশিরভাগই টেলিগ্রাম থেকে অনুপ্রাণিত। যদিও হোয়াটসঅ্যাপ এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে নতুন নতুন আপডেটের মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা যে তারা চালিয়ে যাচ্ছে, তা স্পষ্ট। হোয়াটসঅ্যাপের এই নতুন মোশন ফটো ফিচার কবে সাধারণ ইউজারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তা এখনো জানা যায়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা