ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট

যুক্তরাজ্য ফিরে গেলেন হামজা চৌধুরী

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০১:৩০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০১:৩০:২৩ অপরাহ্ন
যুক্তরাজ্য ফিরে গেলেন হামজা চৌধুরী
হামজা চৌধুরী এলেন, খেললেন, জয় করলেন। আসলে জয় বলতে, মানুষের মন জয় করা বুঝিয়েছি। ভারতের বিপক্ষে যে ম্যাচটিতে তার অভিষেক হলো, সেখানে হামজা তার নিজের মতোই খেলেছেন; কিন্তু তার তৈরি করে দেয়া বলে ফরোয়ার্ডরা গোল করতে পারেনি। ফলে ম্যাচ ড্র হয়েছে; কিন্তু হামজা নিজের জাত ছিনিয়েছেন এই ম্যাচে।বাংলাদেশ মাতিয়ে অবশেষে যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন তিনি। আজ সকালে ঢাকা থেকে সিলেট এরপর সেখান থেকে দুপুর ১২টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে বিমানে উঠেছেন তিনি।



বাংলাদেশের হয়ে খেলার জন্য গত ১৭ মার্চ দেশে আসেন হামজা। সিলেটে নামেন বিমান থেকে। এরপর সড়ক পথে যান গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানাঘাটে। সেখান থেকে ১৮ মার্চ আসেন ঢাকায়। যোগ দেন দলের সঙ্গে। ২১ মার্চ যান শিলংয়ে ভারতের বিপক্ষে খেলার জন্য।



২৫ মার্চ ছিল শিলংয়ের জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশ খেলে স্বাগতিক ভারতের বিপক্ষে। গোলশূন্য ড্র করলেও হামজা তার খেলা দিয়ে সবার মন জয় করে নিয়েছেন।


ভারতের বিপক্ষে খেলার পরদিনই ঢাকায় ফিরে আসেন বাংলাদেশ দলের সঙ্গে। আপাতত জাতীয় দলের কোনো অ্যাসাইনমেন্ট না থাকায় যুক্তরাজ্য ফিরে যাচ্ছেন ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা লেস্টার সিটির এই ফুটবলার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার