ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের মামুন মারা গেছেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদের দায়িত্বে দুই মন্ত্রী ঈদের ছুটিতে যাওয়ার আগে বাসার যে ৬টি কাজ করা জরুরি কুড়িগ্রামের আকাশে রহস্যময় ‘মিসাইল সাদৃশ্য’ আলো! নরসিংদীতে নিজ নিজ বাড়িতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার চা বিক্রেতা নানি-নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের চলমান যুদ্ধে প্রথমবার 'হজ কাশেম' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আইআরজিসি আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী আলী লারিজানি নিহত হয়েছেন: ইরান আমি বিশ্বকাপ খেলতে চাই: নেইমার আফগানিস্তানে বিমান হামলায় ৪০০ নিহতের দাবি, মুখ খুললো পাকিস্তান জ্বালানি সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে আসছে আরও দুই জাহাজ টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ৩ আমেরিকাকে বাদ দিয়ে মেক্সিকোর দিকে চোখ ইরানের অভিনেতা শামস সুমন আর নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার

পুরস্কার ও অক্সিলিয়ারি ফোর্সে নিয়োগ পাচ্ছেন ডাকাত ধরা ৫ শ্রমিক

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০১:৩৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০১:৩৫:১৭ অপরাহ্ন
পুরস্কার ও অক্সিলিয়ারি ফোর্সে নিয়োগ পাচ্ছেন ডাকাত ধরা ৫ শ্রমিক
রাজধানীর ধানমন্ডিতে ‘অলংকার নিকেতন’ জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চারজনকে আটকের পুরস্কার পাচ্ছেন পাঁচ শ্রমিক। সাহসিকতার জন্য সেই পাঁচ শ্রমিককে পাঁচ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছে ডিএমপি।একই সঙ্গে এই পাঁচ শ্রমিককে পুলিশের অক্সিলিয়ারি ফোর্স হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে।


বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ধানমন্ডিতে ডাকাতির ঘটনায় ডাকাতদের প্রতিরোধ করা এবং তাদের ধরতে সহায়তা করায় পাঁচজন শ্রমিকের নাম পাওয়া গেছে। সাহসিকতার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পাঁচ শ্রমিকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে পুরষ্কারের ঘোষণা দিয়েছেন। এছাড়া এই পাঁচজনকে অক্সিলিয়ারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার কথাও জানানো হয়েছে।


স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকার নিরাপত্তা পরিদর্শনে মাঝেমধ্যেই বের হচ্ছেন। এর মধ্যে চেকপোস্ট-টহল জোরদার করা হয়েছে। কিন্তু বাসা-বাড়িতে এভাবে ডাকাতির ঘটনা মাঝেমধ্যেই দেখা যাচ্ছে। এটি গোয়েন্দা ব্যর্থতা নাকি চেকপোস্ট-টহলে যারা দায়িত্বরত তাদের গাফিলতি?

এমন প্রশ্নের জবাবে ডিসি তালেবুর রহমান বলেন, চলমান রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ডিএমপি বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এ সময় টহল জোরদার, কৌশলগত জায়গায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া দু’একটি যে ঘটনা ঘটছে সেগুলোর সঙ্গে সঙ্গে উদঘাটন করে আসামি গ্রেফতার করা হচ্ছে। পুলিশ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এর মধ্যে কেউ যদি অপরাধ করে তাদের আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে যেসব ঘটনা ঘটেছে সেগুলো উদঘাটন করা হয়েছে।


র‍্যাব, ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয়ে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগরবাসী কীভাবে বুঝবে কোন অভিযান ভুয়া আর কোন অভিযান সত্য? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ধানমন্ডির ডাকাতির ঘটনায় সেখানকার বাসার মালিক ৯৯৯-এ কল করেন। এরপর সঙ্গে সঙ্গে পুলিশ যায়। আমরা জনগকে বারবার অনুরোধ করছি, আপনাদের সামনে যদি এমন ঘটনা ঘটে তাহলে সঙ্গে সঙ্গে ৯৯৯-এ কল করবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের মামুন মারা গেছেন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের মামুন মারা গেছেন