ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

৭০০ ব্যান্ডের নিলামের সিদ্ধান্তে উদ্বেগ : যা বলছে সরকার

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০১:৩৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০১:৩৫:২১ অপরাহ্ন
৭০০ ব্যান্ডের নিলামের সিদ্ধান্তে উদ্বেগ : যা বলছে সরকার
দেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত উন্নয়নের স্বার্থে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের নিলামে শর্তসাপেক্ষে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের ইঙ্গিত দিয়েছে সরকার। একইসঙ্গে স্পেকট্রামের দাম নির্ধারণে ডলারভিত্তিক মূল্যায়নকে বাস্তবসম্মত বলা হয়েছে।

সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব টেলিযোগাযোগ অপারেটরদের বিনিয়োগকারীদের পাঠানো এক চিঠিতে এ বিষয়ে ব্যাখ্যা দেন। এর আগে, গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মূল বিনিয়োগকারীরা চিঠির মাধ্যমে সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের ডিভাইস প্রবৃদ্ধির নিম্নহার বিবেচনায় সরকার ৫-১০ শতাংশ মূল্যছাড়ের বিষয়টি বিবেচনা করতে পারে। তবে এটি নির্ভর করবে অপারেটরদের অবকাঠামো উন্নয়ন ও মানসম্মত সেবার প্রতিশ্রুতির ওপর।

গত তিন বছরে মার্কিন ডলারের বিপরীতে টাকার ৪০% অবমূল্যায়ন হওয়ায় স্পেকট্রামের বর্তমান মূল্য যৌক্তিক বলে উল্লেখ করেন তিনি। এছাড়া, বিনিয়োগকারীদের মুনাফা ডলারে রেমিট্যান্স করার বাস্তবতায় ডলারভিত্তিক মূল্যায়নকে কার্যকর পদ্ধতি হিসেবে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ফোরজি ও ফাইভজির বিস্তারে ৭০০ মেগাহার্টজ ব্যান্ড গুরুত্বপূর্ণ। বর্তমানে ফোরজি হ্যান্ডসেটের প্রায় ৫০% এই ব্যান্ড সমর্থন করে। সরকার বাজারে নতুন হ্যান্ডসেট আনতে হলে ৭০০ ব্যান্ড সমর্থিত হওয়া বাধ্যতামূলক করেছে, যা ভবিষ্যতে এই ব্যান্ডের ব্যবহার বাড়াবে।

চিঠিতে আরও বলা হয়েছে, উচ্চ-ফ্রিকোয়েন্সি ব্যান্ডের কম ব্যবহারের কারণে গ্রাহকরা ধীরগতির ইন্টারনেট ও কলড্রপ সমস্যায় ভুগছেন। ইন্টারনেট প্যাকেজের উচ্চমূল্য এবং স্বল্প মেয়াদ নিয়েও অসন্তোষ রয়েছে।

সরকার অপারেটরদের সঙ্গে আলোচনা করে স্পেকট্রামের কার্যকর ব্যবহার নিশ্চিত ও ডিজিটাল বৈষম্য কমাতে উদ্যোগ নেবে বলে জানান ফয়েজ আহমদ তৈয়্যব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা