ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

শাকিব, তোমাকে ইচ্ছা করেই ফোন দেইনি, বিষয়টি দেখো : মারুফ

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০১:৪৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০১:৪৫:৩৭ অপরাহ্ন
শাকিব, তোমাকে ইচ্ছা করেই ফোন দেইনি, বিষয়টি দেখো : মারুফ
বহু জল্পনা-কল্পনার পর ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ অবশেষে ঈদে মুক্তির অনুমতি পেয়েছে। যদিও ২৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটির প্রদর্শনের পর বিতর্কের সৃষ্টি হয়।

সিনেমার সেন্সর স্ক্রিনিং শেষে বের হওয়ার সময় চলচ্চিত্র নির্মাতা ও সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াত শাকিব ভক্তদের রোষানলে পড়েন। ভক্তরা তার গাড়ি আটকে দিলে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় কাজী হায়াতকে বলতে শোনা যায়, ‘আমার মারুফেরও লোক আছে’।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভক্তি দেখা গেছে। কেউ কাজী হায়াতের সমালোচনা করছেন, কেউ আবার তার পক্ষে শাকিব ভক্তদের সংযত হওয়ার পরামর্শ দিচ্ছেন।

বিষয়টি নিয়ে এবার ফেসবুক লাইভে কথা বলেছেন কাজী হায়াতের ছেলে, চিত্রনায়ক কাজী মারুফ। তিনি বলেন, “কাজী হায়াত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য। উনি যা করেছেন, তা ছবির ভালোর জন্যই করেছেন, দেশের জন্য করেছেন।”

বাবার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মারুফ বলেন, “মারুফের লোক আছে মানে, আমার দর্শক আছে। একসময় আমারও দর্শক ছিল।”

কাজী হায়াতের সিনেমায় ব্যবহৃত ভাষা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে। এ বিষয়ে মারুফ বলেন, “হ্যাঁ, কাজী হায়াতের সিনেমায় কিছু অশ্লীল শব্দ ছিল। ‘ধর’ সিনেমার কথা বলবেন? যদি সিনেমাটি বোঝার ক্ষমতা থাকে, তাহলে নীতিমান হবেন, দেশকে নিয়ে ভাববেন। যেন মান্নার চরিত্রের মতো আর কেউ তৈরি না হয়।”

কাজী মারুফ মনে করছেন, শাকিব খানের সঙ্গে তার পরিবারের সম্পর্ক নষ্ট করার জন্য অনেকেই অপপ্রচার চালাচ্ছে, “শাকিবের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কেউ এটা নষ্ট করার চেষ্টা করলে, আমার কিছু যায় আসে না, বাবারও কিছু যায় আসে না, এমনকি শাকিবেরও কিছু আসে যাবে না।”

সবশেষে, শাকিব খানের ভক্তদের বাড়াবাড়ি বন্ধে শাকিবকেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মারুফ, “শাকিব, তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টি দেখো।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা