ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

খার্তুম এখন স্বাধীন: সুদানের সেনাপ্রধান

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০২:১৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০২:১৯:২১ অপরাহ্ন
খার্তুম এখন স্বাধীন: সুদানের সেনাপ্রধান
সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন যে, খার্তুম স্বাধীন হয়েছে। বুধবার (২৬ মার্চ) খার্তুম বিমানবন্দরের নিয়ন্ত্রণ গ্রহণের পর তিনি প্রেসিডেন্ট প্রাসাদে গিয়ে এই ঘোষণা করেন।

প্রায় দুই বছর পর তীব্র লড়াইয়ের মধ্যে গত ২১ মার্চ সেনাবাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) থেকে প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধার করে। এর পরের দিন, ২২ মার্চ সেনাবাহিনী কেন্দ্রীয় ব্যাংকও দখল করে নেয়। এরপর, বুধবার খার্তুম বিমানবন্দরও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে। বিমানবন্দর পুনরুদ্ধারের দিনই, সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান প্রেসিডেন্ট প্রাসাদে গিয়ে খার্তুমকে স্বাধীন ঘোষণা করেন।

বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার পর, সেনারা খার্তুম বিমানবন্দরের আশেপাশের এলাকা ঘিরে ফেলে। এরপর, আধাসামরিক বাহিনী আরএসএফ রাজধানীর একটি অংশ দিয়ে পালিয়ে যায়। সেনাবাহিনী, মধ্য খার্তুমের দক্ষিণে অবস্থিত আরএসএফ-এর বৃহৎ ঘাঁটি জেবেল আউলিয়া এলাকাও ঘিরে ফেলেছে।

২০১৯ সালে সাবেক রাষ্ট্রনায়ক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সুদানের সামরিক বাহিনী প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান দেশটির কার্যত শাসক। তার ডেপুটি হিসেবে আছেন আরএসএফ প্রধান জেনারেল মুহাম্মদ হামদান দাগালো। ২০২১ সাল থেকে এই দুজন সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতা ভাগাভাগি করেন। তবে, বুরহান আরএসএফকে মূল সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির প্রস্তাব দিলে দাগালো এবং বুরহানের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, যা ২০২৩ সালের এপ্রিল থেকে তীব্র সংঘাতে পরিণত হয়।

এই লড়াইয়ে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন, এবং এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিশেষত, খার্তুম অঞ্চল থেকে ৩৫ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

এই দ্বন্দ্ব দীর্ঘ দুই বছর ধরে চলতে থাকলেও, সেনাবাহিনী আধাসামরিক বাহিনী আরএসএফের বিরুদ্ধে প্রেসিডেন্ট প্রাসাদ এবং বিমানবন্দর পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। নীল নদ অঞ্চলে অবস্থিত রাষ্ট্রপতি ভবনকে পুনরুদ্ধারের জন্য সেনাবাহিনী অগ্রসর হওয়া অব্যাহত রেখেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ