ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

বান কি মুনের সমর্থন ও পরামর্শ চাইলেন প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০৩:৩১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০৩:৩১:১০ অপরাহ্ন
বান কি মুনের সমর্থন ও পরামর্শ চাইলেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ এবং রাজনৈতিক উন্নয়ন বিষয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এর সমর্থন ও পরামর্শ চেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস, যিনি বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা।

২৭ মার্চ, চীনের হাইনানে বোয়াও ফোরাম এশিয়া সম্মেলনের সাইডলাইনে বান কি মুন এর সঙ্গে সাক্ষাৎকালে ড. ইউনূস বলেন, “আমরা নতুন করে শুরু করতে চাই; আমরা আপনাদের সহযোগিতা ও পরামর্শ চাই। আমরা এখন একটি দুর্দান্ত সুযোগ পেয়েছি।”

এ সময় বান কি মুন ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “তার নেতৃত্বে বাংলাদেশ অনেক ভালো করবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন এমন একজন নেতা পেয়েছে যিনি বিশ্বব্যাপী সম্মানিত।”

বান কি মুন তার বক্তব্যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “আমি কোরিয়া ও বাংলাদেশ সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি এবং বাংলাদেশকে কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের জন্য চুক্তি সই করতে সহায়তা করেছিলাম।”

তিনি আরো বলেন, “বাংলাদেশ অনেক এগিয়েছে, তবে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে আরও ভালো করা উচিত ছিল।”

ড. ইউনূস তার বক্তব্যে বলেন, “এক সময় কোরিয়া ও বাংলাদেশ একই কাতারে থাকলেও এখন কোরিয়া অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের মানুষ চমৎকার, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব আমাদের ধ্বংস করেছে।”

বান কি মুন তার বক্তৃতায় ইয়ংওয়ান করপোরেশনের চেয়াম্যান কিহাক সাং এর বাংলাদেশে ব্যবসায়িক অবদান তুলে ধরেন। তিনি বলেন, “আমি কিহাক সাংকে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের জন্য উদ্বুদ্ধ করেছিলাম, যিনি পরে বাংলাদেশে একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে তার ব্যবসা সম্প্রসারণ করেন।”

ড. ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে বান কি মুনের সহযোগিতা কামনা করেন এবং তাকে উপযুক্ত সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এছাড়াও, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ জানান, আসন্ন বিজনেস সামিট-এ কোরিয়া থেকে ২৬ সদস্যের একটি শক্তিশালী ব্যবসায়ী প্রতিনিধিদল নেতৃত্ব দেবেন কিহাক সাং।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা