ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

১১ এপ্রিল স্বাধীনতা কনসার্ট রাজধানীসহ ৩ বিভাগীয় শহরে

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০৩:৪৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০৩:৪৭:১৪ অপরাহ্ন
১১ এপ্রিল স্বাধীনতা কনসার্ট রাজধানীসহ ৩ বিভাগীয় শহরে
বিএনপি সমর্থিত সংগঠন 'সবার আগে বাংলাদেশ' এর আয়োজনে ১১ এপ্রিল রাজধানী ঢাকা সহ দেশের ৩টি বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হবে। ঢাকার কনসার্টটি আয়োজন করা হবে মানিক মিয়া এভিনিউতে।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব এবং সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে।

দেশের ৪টি মহানগর ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় একই দিনে বিকেল ৩টা থেকে শুরু হবে কনসার্ট। রমজান মাসের কারণে ঈদের পরে এই কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানান শহীদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, “এই আয়োজনে মূল লক্ষ্য হল দেশের কৃষ্টি ও সংস্কৃতিতে ভারতীয় এবং পাকিস্তানি সংগীতের আগ্রাসন ঠেকিয়ে দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা।”

ঢাকার বাইরে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম, খুলনায় স্টেডিয়ামে কনসার্ট আয়োজন করা হবে। বগুড়ার কনসার্টের স্থান এখনও চূড়ান্ত হয়নি। তিনি আরও বলেন, “'সবার আগে বাংলাদেশ' শুধু সাংস্কৃতিক ক্ষেত্রেই কাজ করবে না, দেশের যে কোনো প্রয়োজনে, যেখানে মানুষের সহায়তার দরকার হবে, সেখানে এই সংগঠন কাজ করবে।”
 
রাজধানী ঢাকায় সংগীত পরিবেশন করবেন জেমস, ফিডব‍্যাক, শিরোনামহীন, প্রীতম, জেফার, মিলা, মিফতাহ জামান। চট্টগ্রামে মাইলস, সাবকনশিয়াস বে অব বেঙ্গল, মিথুন বাবু। বগুড়ায় আর্টসেল, বেবি নাজনীন। খুলনায় ওয়ারফেইজ, কার্নিভেল, বাংলা ৫, কুঁড়েঘর, বালাম, তাহসান, কনা, নাসির, লিজা এবং পলাশ। এর বাইরে প্রত্যেক এলাকার আঞ্চলিক পরিবেশনা থাকবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী