ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো সোনার দাম বিজেপির বিতর্কিত আদেশ বাতিল, কর্ণাটকে পরা যাবে হিজাব বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার গ্যাসের লিকেজে বিস্ফোরণ, বাবা ও ৩ ভাইবোনের পর মারা গেলেন মা কিস্তির চাপে স্বর্ণের দুল ছিনিয়ে নিতে গিয়ে গৃহিণীকে হত্যা করে রাজমিস্ত্রি: পিবিআই সাবেক অধিনায়ক মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট ধর্ষণের অভিযোগে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড অনিয়ন্ত্রিত স্ক্রিন শিশুদের জন্য বড় ক্ষতি ঈদুল আজহা কবে, জানাল আমিরাত দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও ভারি বৃষ্টির আভাস অর্থনৈতিক সঙ্কট, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়-সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ব্যাংকের মোট মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত ঋণ পাবে শিল্প গ্রুপ বেইজিংয়ে ট্রাম্প, শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন প্রকল্পে অপচয় নয়, স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিতের আহ্বান মন্ত্রীর ইরানের ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন কুকুরের মাটি খোঁড়া দেখে সন্দেহ, বেরিয়ে এল নারী-শিশুর অর্ধগলিত মরদেহ রাতে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়িয়ে প্রজ্ঞাপন

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০৫:২৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০৫:২৪:০৭ অপরাহ্ন
মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়িয়ে প্রজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিং বা আর্থিক সেবার (এমএফএস) লেনদেন সীমা বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। আজ (২৭ মার্চ) প্রজ্ঞাপনটি জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ক্যাশ-ইন বা জমা করতে পারবেন। এর আগে, একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা জমা করতে পারতেন। তবে, মাসিক ক্যাশ-ইন সীমা ৩ লাখ টাকা করা হয়েছে, যা পূর্বে ২ লাখ টাকা ছিল।

ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আগের সীমা অপরিবর্তিত থাকছে। গ্রাহকরা দিনে ৫০ হাজার এবং মাসে ৩ লাখ টাকা ব্যাংক ট্রান্সফার করতে পারবেন।

এছাড়া, ক্যাশ আউট বা টাকা তোলার ক্ষেত্রে সীমা বাড়ানো হয়েছে। এখন গ্রাহকরা দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা ক্যাশ আউট করতে পারবেন। পূর্বে এই সীমা ছিল যথাক্রমে ২৫ হাজার এবং ১ লাখ ৫০ হাজার টাকা।

ব্যবসায়ী থেকে ব্যক্তিগত (বিটুপি) লেনদেনের সীমা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে, এবং মাসিক সীমা ২ লাখ টাকা থেকে ৩ লাখ টাকায় উন্নীত করা হয়েছে।

তবে, হিসাবের স্থিতির সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। ব্যাংক ট্রান্সফারের (ব্যাংক হিসাব ও কার্ড) ক্ষেত্রে লেনদেনের সংখ্যা অপরিবর্তিত থাকবে, এবং এতে কোনো সীমা প্রযোজ্য হবে না, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কমেন্ট বক্স
ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসি পরীক্ষার ৫০ খাতা

ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসি পরীক্ষার ৫০ খাতা