ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

মমতাজের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা!

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ০৫:৩১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ০৫:৩১:২৫ অপরাহ্ন
মমতাজের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা!
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ ১০৭ জনের বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে। 

নিহত আলমগীর হোসেনের স্ত্রী রাফেজা এ মামলার বাদী। মামলাটি সোমবার (৪ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়।

রাফেজার অভিযোগ, পুলিশ আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়নি; বরং পুলিশি পোশাকে এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যাকাণ্ডে অংশ নেয়। 

তিনি আরও অভিযোগ করেন, স্বামীর দাফন কাজে ব্যস্ত থাকায় তিনি এজাহার দিতে পারেননি। তার পরিবর্তে মিঠু চেয়ারম্যানকে পাঠালেও মামলা গ্রহণ না করে উল্টো তাদের আসামি বানানোর হুমকি দেয়া হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি, সিংগাইরের গোবিন্দল এলাকায় সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হন। মমতাজ বেগমের বিরুদ্ধে এ মামলার আগে আরও দুটি মামলা চলতি বছর দায়ের করা হয়েছে, যার মধ্যে অক্টোবর মাসে করা মামলা দুটির বাদী ছিলেন নিহতদের স্বজন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম