ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার

শিক্ষকদের জন্য আজ দুই ঘণ্টা খোলা ৪ ব্যাংক, টাকা তোলা নিয়ে সংশয়

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০৯:৫০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০৯:৫০:০৯ পূর্বাহ্ন
শিক্ষকদের জন্য আজ দুই ঘণ্টা খোলা ৪ ব্যাংক, টাকা তোলা নিয়ে সংশয়
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন ও উৎসবভাতা পরিশোধের জন্য রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক খোলা থাকবে আজ।শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে মাত্র দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে। এত অল্প সময়ে সাড়ে তিন লাখেরও বেশি শিক্ষক-কর্মচারীরা টাকা তুলতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে পড়েছেন।এর আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।



এতে বলা হয়েছে, শুক্রবার সরকারি ছুটি হলেও এ চার ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে দুপুর ৩টা পর্যন্ত। জুমাতুল বিদার কারণে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।


ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয়েছে।ক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় মন্ত্রণালয়
এদিকে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তীব্র ক্ষোভের মুখে শেষসময়ে এসে বিশেষ ব্যবস্থাপনায় একদিন অতিরিক্ত ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়।




তবে এসব উদ্যোগ লোকদেখানো বলেও অভিহিত করেছেন বেতন ও উৎসবভাতা বঞ্চিত শিক্ষকরা। তারা বলছেন, মাত্র দুই ঘণ্টা সময়ের মধ্যে অনেক শিক্ষকই বেতন তুলতে পারবেন না।এমপিও শিক্ষকদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অবহেলা, অদক্ষতা ও নিষ্ঠুরতার শিকার সাড়ে তিন লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।



তাদের সরকারি সহকর্মীরা মার্চ মাসের বেতন ও উৎসবভাতার টাকা পেয়ে গেছেন। অথচ ইএফটি নামক জুজু দেখিয়ে অনেক বেসরকারি শিক্ষক ডিসেম্বর থেকে বেতন পাচ্ছেন না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট