ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

নির্ধারিত সময়েই প্ল্যাটফর্মে ট্রেন, উচ্ছ্বসিত যাত্রীরা

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১১:৩৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১১:৩৩:১৭ পূর্বাহ্ন
নির্ধারিত সময়েই প্ল্যাটফর্মে ট্রেন, উচ্ছ্বসিত যাত্রীরা
বছর কয়েক আগেও নির্ধারিত সময়ের পরে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো ট্রেনের জন্য। কিন্তু সময়ের বদলে এখন যাত্রী নয়, ট্রেনই অপেক্ষা করছে যাত্রীদের জন্য। নির্ধারিত সময়েই প্লাটফর্মে আনা হচ্ছে ট্রেন রেক। ট্রেনের সিডিউলের এমন সুব্যবস্থাপনা দেখে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।শুক্রবার (২৮ মার্চ) দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে চিত্র দেখা গেছে।


স্টেশন ঘুরে আরও দেখা যায়, স্টেশনের প্রতিটি প্লাটফর্মের লাইনে রাখা আছে ট্রেনের রেক। কোনোটাতে আবার অতিরিক্ত রাখা আছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ছে। ট্রেন ছাড়ার পর যেসব প্ল্যাটফর্ম খালি হচ্ছে, সেসব প্লাটফর্মে পরবর্তী ট্রেনগুলোর রেক এনে রাখা হচ্ছে বা কোনো ফিরতি ট্রেনের জন্য খালি রাখা হচ্ছে।


যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এতটা সময় মেনে ট্রেন চলতে গত বছর কিছুটা দেখলেও আগে কখনও দেখিনি। আগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো ট্রেনের জন্য। শিডিউল বিপর্যয়ে মানুষের ঈদযাত্রা হতো দুর্বিষহ। ট্রেনে এবারে ঈদ যাচ্ছে অনেকটা স্বস্তিতে।

জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী মনিরুল হোসেন বলেন, টিকিট সংগ্রহ করতে অনেকটা বেগ পেতে হলেও প্লাটফর্মে এসে ট্রেন পেতে কোনো বেগ পেতে হয়নি। নির্ধারিত সময় ৩০ মিনিটে আগে এসেও দেখলাম ট্রেন প্ল্যাটফর্মে দেওয়া আছে। গতকাল আমার দুজন বন্ধুরা গেছে, ওরাও জানিয়েছে ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করছে। ঈদের এমন ট্রেন যাত্রাটা বেশ ভালোই লাগছে।

সাড়ে ১০টার কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ধরতে সকাল ৯টার সময়ই প্লাটফর্মে এসে হাজির রাজু আহমেদ। জানতে চাইলে তিনি  বলেন, আগে দেখেছি ঈদের সময় কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠলেও মানুষের ভিড়ে নিজের আসনে যাওয়া যায় না। ঈদের সময় যাতে এরকম ঝামেলা না হয় এই জন্যই আগেভাগে স্টেশনে আসা। স্টেশনের প্লাটফর্মে ট্রেন দিয়েছে সাড়ে ৯টার সময়। ট্রেন সাড়ে দশটায় ছেড়ে যাবে। ট্রেনে এখনও তেমন ভিড় দেখছি না। বেশ আনন্দ লাগছে।



ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানিয়েছেন, ভোর থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা স্টেশন ছেড়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা