ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩ নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মিরপুরে তিন বাসে আগুন

‘একাধিক’ ডলারের পাশাপাশি ঊর্ধ্বমুখী পাউন্ড-ইউরোর দর, অপরিবর্তিত রিঙ্গিত-রিয়াল

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১২:২৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১২:২৮:৪২ অপরাহ্ন
‘একাধিক’ ডলারের পাশাপাশি ঊর্ধ্বমুখী পাউন্ড-ইউরোর দর, অপরিবর্তিত রিঙ্গিত-রিয়াল
অপরিবর্তিত রয়েছে মার্কিন ডলারের দাম। বেড়েছে একাধিক দেশের ডলারের পাশাপাশি পাউন্ড ও ইউরোর বিনিময়মূল্য। এনসিসি ব্যাংকের দেয়া তথ্য মতে মার্কিন ডলার সর্বোচ্চ ১২২ টাকায় হাতবদল হয়। সপ্তাহের শেষ কার্যদিবসে পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ ১৬০ টাকা ৫১ পয়সায়। সপ্তাহে সর্বনিম্ন দর ছিলো রোববারে, ১৫৯ টাকা ৬৫ পয়সা।

এদিকে, বড় পরিবর্তন দেখা গেছে ইউরোর দরে। সর্বোচ্চ ১৩৪ টাকা ৯৫ পয়সা দরে বিনিময় হয়। সর্বনিম্ন দর ছিলো ১৩৪ টাকা ১৬ পয়সা।

তেমন পরিবর্তন ছিল না অস্ট্রেলিয়ান ডলারের দরে। সর্বোচ্চ দর ছিলো ৭৭ টাকা ১০ পয়সা। সর্বনিম্ন ছিল ৭৬ টাকা ৫৭ পয়সা। তবে, বেড়েছে সিঙ্গাপুরি ডলারের দর। বুধবার সর্বোচ্চ ৯৩ টাকা ০৯ পয়সায় হাতবদল হয় মুদ্রাটি। বৃহস্পতিবার সর্বনিম্ন দর ছিল ৯২ টাকা ৯৩ পয়সা। বেড়েছে কানাডিয়ান ডলারের দামও। রোববার সর্বোচ্চ লেনদেন হয় ৮৫ টাকা ১৩ পয়সা দরে।

যথারীতি ২৭ টাকায় অপরিবর্তিত রয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর। একই অবস্থা সৌদি রিয়ালেও। সপ্তাহ জুড়ে ৩২ টাকা ৫৪ পয়সায় লেনদেন হয়েছে রিয়াল। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ ১ টাকা ৪০ পয়সা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ